সাগরে নিম্নচাপ

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কাও করা হচ্ছে।

আজ রোববার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, আজ দুপুর একটা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় নিম্নচাপের প্রভাবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার বা তার বেশি) বর্ষণ হতে পারে।

টানা বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অতিভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এদিকে বর্তমানে দেশের বিভিন্ন জেলায় যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, বৃষ্টি শুরু হলে তা কিছুটা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কায়...
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখা হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে গত দুদিন ধরে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে...
মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেটসহ ৮টি অঞ্চলে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। নদীবন্দরগুলোতে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত...
আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন মাসের আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে...
পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন পদে রদবদল করেছে সরকার। ঢাকা, রাজশাহী ও খুলনা রেঞ্জের ডিআইজিসহ ছয়জন ডিআইজিকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
আয়কর নথি নিরীক্ষা (অডিট) থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে করদাতাদের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। এ ধরনের ফাঁদে পা না দেওয়ার জন্য করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ...
কুমিল্লা শহরের গোমতী নদীর বেড়িবাঁধ সড়ক থেকে দুই শতাধিক সোলার বাতি চুরি হয়েছে। এতে সরকারের প্রায় সোয়া কোটি টাকার ক্ষতির পাশাপাশি রাতের অন্ধকারে অনিরাপদ হয়ে পড়েছে লক্ষাধিক মানুষের চলাচল। প্রশাসন...
২০১২ সালের ১লা সেপ্টেম্বর থেকে ২০১৪ সালের ৩১ আগস্ট যাদের জন্ম, তারা আবেদন করতে পারবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো, জুডো), সাঁতার,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর