রাজধানীতে ভারী বৃষ্টি, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ এএম

রাজধানীতে ভারী বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আজ রোববার ভোর ৪টার দিকে শুরু হয় বৃষ্টি। এতে সকাল থেকে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

বৃষ্টি ও জলাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভাগে পড়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা। গন্তব্যে যেতে বেগ পেতে হয়েছে তাদের। 

রাজধানীর তেজগাঁও, মগবাজার, গ্রিন রোড, পান্থপথ, আগারগাঁওসহ বিভিন্ন এলাকার সড়কে পানি জমেছে। কোথাও কোথাও সড়কের ওপর গাছ ভেঙে পড়তে দেখা গেছে।

রোববার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বেশকিছু দিন ধরেই তাপমাত্রার পারদ ওঠানামা করছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। কখনও কখনও বৃষ্টি ঝরলেও কমছে না ভোগান্তি। খুব শিগগিরই পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই। বরং দু–এক দিনের মধ্যে গরম আরও বাড়তে...
গত কয়দিন ধরেই গরমে অতিষ্ঠ জনজীবন। হঠাৎ হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও কমছে না ভোগান্তি। আজ সাত সকালে কিছুটা তা কমেছে। তবে এই বৃষ্টি যোগ করেছে ভোগান্তির নতুন মাত্রা।
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
দুটি রাডারের তথ্য নিয়ে চলছে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার কাজ। কক্সাবাজার ও খেপুপাড়ার রাডার অকার্যকর থাকায় গভীর সমুদ্রের তথ্য সরাসরি পাওয়া যাচ্ছে না। তবে গাণিতিক মডেল ও আড়াই শতাধিক সয়ংক্রিয় স্টেশনের...
সৌদি আরবকে রক্ষায় পাকিস্তান সবকিছু করতে প্রস্তুত রয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক আহমেদ শরীফ চৌধুরী এ কথা জানিয়েছেন।
দুই বছরে দেশে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাশের বেশি। গভীর সাগরে সোনার স্ক্যানার দিয়ে নির্বিচারে মা ইলিশ ধরা হচ্ছে। এছাড়া, সাগর-নদী মোহনায় অসংখ্য জাল ও নদী দূষণে মাছের উৎপাদন কমাচ্ছে, মনে করেন গবেষকরা।
সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দাবি করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হরমুজ প্রণালি ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা শুধু আঞ্চলিক নিরাপত্তাকেই নয়, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। হুতিদের হামলা এবং তেল পরিবহন পথের সংকটের কারণে সৌদি আরবকে...
লোডিং...

এলাকার খবর