নভেম্বরে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ পিএম

চলতি নভেম্বর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। গত ১ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস প্রদানের বিশেষজ্ঞ কমিটির সভায় এই পূর্বাভাস দেওয়া হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। দেশের কোথাও কোথাও এবং নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সেইসাথে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ থাকতে পারে।

বিভাগভিত্তিক পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে ঢাকা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে, যেখানে এ মাসের স্বাভাবিক বৃষ্টিপাত ২৬ মিলিমিটার। ময়মনসিংহ বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার, সিলেট বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার, রাজশাহী বিভাগে ১০ থেকে ১৫ মিলিমিটার, খুলনা বিভাগে ১৫ থেকে ২৫ মিলিমিটার এবং বরিশাল বিভাগে ৩০ থেকে ৪০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ মাসে সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে, ৩৫ থেকে ৪০ মিলিমিটার। আর সবচেয়ে কম বৃষ্টি হতে পারে রংপুর বিভাগে, ৪ থেকে ৮ মিলিমিটার।

এদিকে, গত ৯ অক্টোবর বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। গত অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৬৮ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে।

এছাড়া অক্টোবরে বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হয়, যার মধ্যে একটি অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ রূপ নিয়ে ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র  প্রদেশ উপকূল অতিক্রম করে।

গত মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সিলেটে, ১৭ অক্টোবর। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস, ২৭ অক্টোবর।

প্রকৃতির শান্ত পালাবদলের মাঝেই শীত নিয়ে এবার বড় বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জানানো হয়েছে, আগামী ৩ মাসে দেশের ওপর দিয়ে ৪ থেকে ৬টি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 
ভারতে ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে বাংলাদেশের কয়েকটি অঞ্চলের অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আজকের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আজ মঙ্গলবার আবহাওয়ার ১০ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি দলের ওপর হামলায় অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। বুধবার অবৈধ খননের বিরুদ্ধে অভিযান চলাকালে অপরাধীদের সংশ্লিষ্ট একটি চক্র হামলা চালায় বলে জানিয়েছে...
বোমা হামলার হুমকিতে ইতালির ৩১২টি স্কুল খালি করেছে কর্তৃপক্ষ। বুধবার ই-মেইলে এসব হুমকি পাওয়ার পর শিক্ষার্থীদের সরিয়ে নেয়া হয়। এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ৩০০ স্কুলে এমন ই-মেইলে পাঠানো হয়েছে বলে...
পবিত্র কোরআনের আয়াত খোদাই করা একটি ঐতিহাসিক পান্নার লকেট পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ভোপাল রাজপরিবারের এই ঐতিহ্যবাহী গয়নাটি নিয়ে আপত্তি তুলেছেন সমাজকর্মী আব্বাস হাফিজসহ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর