আয়াতুল কুরসি খোদাই করা লকেট পরায় বিপাকে কারিনা

আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ০৯:২২ পিএম

পবিত্র কোরআনের আয়াত খোদাই করা একটি ঐতিহাসিক পান্নার লকেট পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। ভোপাল রাজপরিবারের এই ঐতিহ্যবাহী গয়নাটি নিয়ে আপত্তি তুলেছেন সমাজকর্মী আব্বাস হাফিজসহ মুসলিম সম্প্রদায়ের বেশ কয়েকজন সদস্য।

সম্প্রতি দীপাবলির বিশেষ সাজে ইনস্টাগ্রামে নজর কেড়েছিলেন কারিনা। ওই দিন ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের একটি কাফতান পরেছিলেন তিনি। তবে তাঁর পুরো সাজের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল ৩০ ক্যারেটের একটি পান্নার লকেট, যেখানে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের সূরা আল-বাকারার বিখ্যাত আয়াত ‘আয়াতুল কুরসি’।

ঐতিহাসিক এই গয়নাটি একসময় ভোপালের বেগমের মালিকানাধীন ছিল। সাইফ আলি খানের সঙ্গে বিয়ের পর পারিবারিক উত্তরাধিকার সূত্রে এটি কারিনার সংগ্রহে আসে।

কারিনার এই সাজের পেছনের ইতিহাস সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুর লিখেছিলেন, ‘কারিনা পরেছেন পুনিত বালানার তৈরি খাঁটি রুপার কাফতান ও পাগড়ি। সঙ্গে রয়েছে ২০০ বছরের পুরোনো একটি কলগি, যা ভোপালের নবাবের এবং ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না—যাতে খোদাই করা রয়েছে আয়াতুল কুরসি।’

রিয়া আরও জানান, গয়নাগুলো সাইফ আলি খানের পরিবারের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। সাইফের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাবের কন্যা।

এদিকে, কারিনাও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপাবলির কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘দীপাবলি মানেই ঐতিহ্যকে যথাযথভাবে উদযাপন করা।’

তবে রাজপরিবারের এই ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ববাহী গয়না জনসমক্ষে প্রদর্শন করাকে কেন্দ্র করে আইনি নোটিশ পাওয়ার বিষয়টি এখন বলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তারকাসন্তানদের নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে। অনিচ্ছা সত্ত্বেও আলোচনায় উঠে আসে বারবার! সেই বিড়ম্বনায় একাধিকবার পড়েছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর। তাঁদের বড়ছেলে তৈমুরকে নিয়েও অনুরাগীদের মধ্যে...
বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়ে! আর এই সময়ে ইন্ডাস্ট্রির চিত্রও ক্রমশ পরিবর্তন হয়েছে। একটা সময় বলিউডের সিনেমা জনপ্রিয়তা পেত নায়কের নামে! এখন সেই বৃত্ত ভেঙে নায়িকা-কেন্দ্রিক ছবিও নির্মিত হয়। যদিও...
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি দলের ওপর হামলায় অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। বুধবার অবৈধ খননের বিরুদ্ধে অভিযান চলাকালে অপরাধীদের সংশ্লিষ্ট একটি চক্র হামলা চালায় বলে জানিয়েছে...
বোমা হামলার হুমকিতে ইতালির ৩১২টি স্কুল খালি করেছে কর্তৃপক্ষ। বুধবার ই-মেইলে এসব হুমকি পাওয়ার পর শিক্ষার্থীদের সরিয়ে নেয়া হয়। এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ৩০০ স্কুলে এমন ই-মেইলে পাঠানো হয়েছে বলে...
চলে গেলেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত ক্যামেরাম্যান হীরক সেন। বুধবার (১১ নভেম্বর) সকালে ৭১ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর ক্যামেরায় ধরা পড়া অসংখ্য মুহূর্ত বাংলা চলচ্চিত্রের ইতিহাসে চিরস্মরণীয়...
গত কয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ ও ভাঙচুরের খবর আসছে। এক দিনে ১১ জেলায় ২২টি যানবাহনে আগুন এবং ঢাকার ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর