চোখ লাল হলে যা করবেন 

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৯:১১ এএম

শীত পড়তেই নানা রোগজীবাণু শক্তিশালী হয়ে ওঠে। এই সময় ত্বক শুষ্ক হওয়া থেকে চোখের নানা সংক্রমণও দেখা দিতে থাকে। এমন সমস্যায় অনেকেই ভোগেন। চোখ লাল হওয়ার অনেক কারণ রয়েছে। খুব ঘন ঘন চোখ লাল হলে ও দীর্ঘ সময় লাল থাকলে অবহেলা না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

অনেক কারণে চোখ লাল হয়ে যেতে পারে। যেমন: ধুলোবালি, ঘরের স্যাঁতস্যাঁতে প্রাচীরে বাস করা অণুজীব, পোষা প্রাণীর শরীরে বসবাসকারী পরজীবী, ফুলের রেণু, সুইমিং পুলে ব্যবহার্য ক্লোরিন, সুগন্ধী, সিগারেটের ধোঁয়া ইত্যাদি। এ ছাড়া ভোঁতা কিংবা ধারালো বস্তুর আঘাতে রক্তক্ষরণ হয়ে চোখ লাল হয়ে যেতে পারে। এ ছাড়া পর্যাপ্ত চিকিৎসার অভাবে আঘাতপ্রাপ্ত চোখের ক্ষতস্থানে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের সংক্রমণের মাধ্যমেও চোখ লাল হয়ে যেতে পারে। নিয়মিত মাদকদ্রব্য ও অ্যালকোহল গ্রহণের ফলে চোখের ধমনীগুলো প্রসারিত হয়ে স্থায়ী লালচে ভাব তৈরি করতে পারে। 

কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন 
১. চোখে বিরতিহীন চুলকানি, জ্বলুনি হলে এবং অঝোরে পানি ঝরতে থাকলে। 
২. চোখে লালচে ভাব ৩ দিনের বেশি স্থায়ী হলে। 
৩. চোখে হলুদ,বাদামি কিংবা সবুজ রঙের আঠালো মিউকাস দেখা দিলে। 
৪. চোখের অভ্যন্তরে ও চারপাশে প্রচণ্ড ব্যথা এবং চাপ অনুভূত হলে। 
৫. জ্বরভাব এবং আলোর প্রতি তীব্র অস্বস্তি দেখা দিলে। 
৬. নবজাতক এবং ৬ মাসের কম বয়সী শিশুর চোখে লালচে ভাবের পাশাপাশি পুঁজ দেখা দিলে। 

করণীয় 
১. চোখে সংবেদনশীলতা উদ্রেককারী বস্তু পরিহার করা। 
২. ঠান্ডা পানিতে তূলো বা পরিষ্কার কাপড় ভিজিয়ে দিনে ৩-৪ বার শেক নেওয়া। 
৩. বাড়ির স্যাঁতস্যাঁতে ভাব দূর করতে হবে।  
৪. চোখ বার বার না রগড়ানো এবং হাত জীবাণুমুক্ত রাখা। 
৫. শয়নকক্ষে ব্যবহারের বিছানা, চাদর ও বালিশের কাভার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। 
৬. চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন করা। 

লেখক: চিকিৎসক, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা 

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর