কোলেস্টেরল বাড়ছে কিনা বুঝবেন কীভাবে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ এএম

অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়া–দাওয়ায় অনিয়মের কারণে শরীরে যে অসুখগুলি সবচেয়ে বেশি সমস্যায় ফেলে, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যাওয়া তাদের মধ্যে অন্যতম।  রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয়।

রক্তে দুই ধরনের কোলেস্টেরল রয়েছে, যা এইচডিএল ও এলডিএল কোলেস্টেরল হিসেবে পরিচিত । এই দুই কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখা খুব জরুরি।

ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল শরীরে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে। যেমন: হরমোন ও ভিটামিন ডি উৎপাদন। খারাপ কোলেস্টেরল, অর্থাৎ এলডিএল আমাদের ধমনীতে জমা হতে শুরু করে। এতে হৃৎপিণ্ড সম্পর্কিত সমস্যা দেখা দেয়। 

আপনার যদি প্রায়শই হাতে ব্যথা হয়, তবে এটি দেহে খারাপ কোলেস্টেরলের মাত্রা এবং বাড়ার লক্ষণ হতে পারে।  
 

লক্ষণ 
১. হৃৎস্পন্দন বেড়ে যাওয়া। 
২. অল্প কিছুক্ষণ হাঁটলেই পা যন্ত্রণা করা। 
৩. চোখের নিচে বা চোখের পাতায় সাদাটে বা হলুদ ব্যথাহীন ফোলা অংশ দেখা যাওয়া।
৪. দীর্ঘদিন মেদ জমার ফলে হৃদযন্ত্রের ধমনীর পথ সরু হয়ে যায়। ফলে সারা শরীরে রক্ত সঞ্চালন বাধা প্রাপ্ত হয়। 
৫. কোলেস্টেরল বাড়লে তার প্রভাব পড়ে নখে। নখের উজ্জ্বলতাও হারিয়ে যায়, নখ হলুদ হয়ে যায়। অনেকের ক্ষেত্রে নখের নিচে কালো ও বাদামি রঙের রেখাও চোখে পড়ে। 
৬. জিহ্বা দেখেও বুঝতে পারা যায় শরীরে কোলেস্টেরল বাসা বাধছে কিনা। এতে জিহ্বায় বিবর্ণ ছোট ছোট দানা দেখা যায়।  
৭. শরীরে মেদ জমাও উচ্চ কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। বিশেষ করে তলপেটে মেদ জমতে শুরু করলেও সচেতন হতে হবে। 

কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে নানা ধরনের রোগের ঝুঁকির মাত্রা বেড়ে যায়। তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা জরুরি। উপরোক্ত যেকোনো সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। 

লেখক: রেসিডেন্ট চিকিৎসক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর