ভুলে যাওয়ার দুশ্চিন্তা কখন ফোবিয়া হয়ে যায়?

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০০ এএম

ফোবিয়া বলতে আমরা ভয় বুঝে থাকি। তবে ফোবিয়া মানে শুধু ভয় নয়। ভিত্তিহীন কারণে দুশ্চিন্তার নামই ফোবিয়া। অ্যাথাজাগরফোবিয়া একটি অপ্রচলিত অযৌক্তিক ভয়। যেখানে আক্রান্ত ব্যক্তি মনে করেন, তাকে অন্যরা ভুলে যাবে বা উপেক্ষা করবে অথবা তিনি উপেক্ষিত হবেন। অথবা ক্ষেত্র–বিশেষে তিনি অন্য কাউকে ভুলে যাবেন। কেউ কেউ এই ভুলে যাওয়ার ভয় এতো তীব্রভাবে ভোগেন যে তা ফোবিয়ার পর্যায়ে চলে যায়।

বিশেষজ্ঞরা মনে করছেন জিনগত এবং পরিবেশগত কারণ নির্দিষ্ট ফোবিয়া তৈরিতে ভূমিকা পালন করে। শৈশবের আঘাত, হয়ত তাকে পরিত্যাগ করা হয়েছিল অথবা পরিবারের কেউ যদি ডিমেনশিয়া আক্রান্ত থাকেন তবে স্মৃতিজনিত ফোবিয়া তৈরি হতে পারে।

গবেষণালব্ধ উপাত্ত এর নাম দিয়েছে ‘ডিমেনশিয়া দুশ্চিন্তা’। ডিমেনশিয়ার সঙ্গে দুশ্চিন্তা আক্রান্ত ব্যক্তির যে শুধু স্মৃতিশক্তিকে কমাচ্ছে সেটা নয় বরং তাঁর জীবনের গুণগত তৃপ্তির মান ও কমাচ্ছে, এর সঙ্গে বাড়তি উপহার দিচ্ছে দুশ্চিন্তা এবং বিষণ্নতা।

যদিও অ্যালঝাইমারস ডিজিস এবং এর সঙ্গে সম্পৃক্ত ডিমেনশিয়া নিয়ে যথেষ্ট গবেষণা হচ্ছে। সেখান থেকে উঠে আসছে প্রত্যাশিত ডিমেনশিয়ার সঙ্গে সংযুক্ত দুশ্চিন্তা শুধু বার্ধক্যই নয় যে কোন বয়সেই, যেকোনো শারীরিক কারণেই এটা হতে পারে। পাশাপাশি এর সঙ্গে মানসিক (যেমন আত্মনিয়ন্ত্রণ হারানোর বা আত্মপরিচয় হারানোর ভয়) অথবা সামাজিক ভয় (কে যত্ন করবে) বা অন্যান্য স্বাস্থ্যজনিত দুশ্চিন্তা মনের মধ্যে বদ্ধমূল ভাবে গেড়ে বসে। এই 'ডিমেনশিয়াজনিত দুশ্চিন্তা' মৃদু থেকে তীব্রমাত্রায় থাকতে পারে। যা পরবর্তীতে অ্যাথাজাগরফোবিয়ায় পরিণত হতে পারে। 

লক্ষণ
এই রোগ নির্ভর করে রোগী কত তীব্রমাত্রায় আক্রান্ত। এই রোগের সঙ্গে দুশ্চিন্তার একটি ভালো যোগসূত্র রয়েছে এবং এর সঙ্গে শারীরিক এবং আবেগীয় বা ক্ষেত্রবিশেষে মনোদৈহিক লক্ষণও দেখা যায়। যেমন:

মানসিক লক্ষণ
১. আমাকে ভুলে যাওয়া হবে অথবা উপেক্ষা করা হবে অথবা আমি ভুলে যাব এই ধরনের মানসিক ভয় বা দুশ্চিন্তা করা।
২. অনিদ্রায় থাকা। 
৩. কেউ উপেক্ষা করছে কিনা, এ বিষয়ে অতি সতর্ক থাকা। 
৪. জীবনের আসন্ন ধ্বংসের অনুভূতিতে কুঁকড়ে থাকা। 
৫. সব সময় অন্যের কাছ থেকে নিরবচ্ছিন্ন আশ্বাস, মনোযোগ প্রত্যাশা করা। 

শারীরিক লক্ষণ
১. প্যানিক অ্যাটাকে আক্রান্ত হওয়া।
২. গায়ে ব্যথা করা।
৩. পেশিতে টান ধরা।
৪. বুক ধরফর করা।
৫. রক্তচাপ বৃদ্ধি পাওয়া। 
৬. মাথা ঝিমঝিম করা।
৭. অস্থিরতা, স্নায়বিক দুর্বলতা।
৮. অজ্ঞান হয়ে যাওয়া।
৯. ঘেমে যাওয়া।
১০. বমি বমি ভাব হওয়া।
১১. বিষণ্নতা।
১২. মনোযোগের অভাব।
১৩. সামাজিকভাবে মেলামেশার জায়গাগুলো থেকে নিজেকে সরিয়ে নেওয়া বা এড়িয়ে যাওয়া। 

লেখক: চিকিৎসক, কাউন্সিলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার। ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
পার্কে হাঁটতে যাওয়া বা গাছপালার ভেতর কিছুক্ষণ সময় কাটানোর পর যদি আপনার মন একটু হালকা লাগে। সেটা কেবল অনুভূতি নয়, এর পেছনে আছে শরীরের বাস্তব পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে, খুব অল্প সময় প্রকৃতির মধ্যে...
অনেকেই আছেন, নিয়মিত ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন, এমনকি জিমেও যান। তারপরও শরীরের কোথাও না কোথাও ব্যথা থেকেই যায়। কখনো কোমর ব্যথা, কখনো ঘাড় শক্ত হয়ে যাওয়া, আবার কখনো কাঁধে টান। তখন আমরা ভাবি, ‘আরও...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর