যেসব কারণে সবার সামনে কথা বলতে ভয় হয়

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৬ এএম

গ্লসোফোবিয়া হলো জনসমক্ষে কথা বলার সময় ভয় অনুভব করা। এটি একটি নির্দিষ্ট ধরনের ফোবিয়া, যেখানে আক্রান্ত ব্যক্তি বাসা, স্কুল অথবা কর্মক্ষেত্রে মানুষের সামনে কথা বলতে গেলেই ভয় পান। যখনই তাঁকে জনসমক্ষে কথা বলতে বলা হয়, তখনই তার মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। যেমন:

১. অন্যের সামনে কথা বলার সময় তারিখ ভুলে যাওয়া।
২. বক্তৃতা নিয়ে অতিরিক্ত প্রস্তুতি বা পরিকল্পনা করা।
৩. বক্তৃতা শুরুর আগেই বলে দেওয়া, তিনি বক্তৃতা দিতে চান না। 
৪. এ ক্ষেত্রে যদি পরীক্ষায় ফেল করতে বা চাকরি ছাড়াতে হয়, তাও তিনি মেনে নেন।   
৫. বক্তৃতার বিষয়বস্তু নিয়ে তীব্র দুশ্চিন্তা এবং মানসিক চাপে থাকা। যা কাজের দক্ষতাকে ক্ষতি করে। 

উপসর্গ
১. অনেক বেশি মানসিক চাপ, দুশ্চিন্তা ও প্যানিক কাজ করা।
২. বিষণ্নতা, ক্লান্তি, অনিদ্রা, পরিপাকতন্ত্রে গোলযোগ, মাথা ব্যথা, হতাশা, এলোমেলো চিন্তা করা।
৩. মনে মনে ভাবতে থাকা, বক্তৃতার পর তাকে অবমূল্যায়ন বা অপমান করা হবে।  
৪. দুশ্চিন্তায় ভোগার উপসর্গ অন্তত ছয় মাসের বেশি সময় থাকা। 
৫. উচ্চমাত্রার স্ট্রেস এবং দুশ্চিন্তা জীবনের অন্যান্য ক্ষেত্রে প্রভাব বিস্তার করা। 

শারীরিক লক্ষণ
১. বমি বমি ভাব হওয়া।
২. ঘামতে থাকা।
৩. মুখ শুকিয়ে যাওয়া।
৪. হাত ঠান্ডা হয়ে যাওয়া, কাঁপতে থাকা। 
৫. হৃৎপিণ্ডের গতি বৃদ্ধি, বুক ধরফর করা।
৬. শ্বাস-প্রশ্বাস এর গতি দ্রুত হওয়া।
৭. হঠাৎ করে প্রস্রাব করবার তীব্র দৈহিক প্রয়োজন অনুভূত হওয়া।

আবেগীয় লক্ষণ
১. সন্দেহ করা, নিজের বিষয়ে বিভ্রান্তিতে থাকা। 
২. ভয় পাওয়া, ভয়ে অস্থির হয়ে যাওয়া।
৩. হীনম্মন্যতা, আত্মবিশ্বাসহীনতায় থাকা। 
৪. ভুলে যাওয়া, রেগে যাওয়া বা লজ্জা পাওয়া। 
৫. আমি অপদার্থ, নিজের প্রতি এই ধরনের নেতিবাচক ভাবনা।
৬. স্পষ্টবাদী না হওয়া, নিজেকে নৈরাশ্যবাদী মনে করা।
৭. কেউ কটাক্ষ করলে নিতে না পারা।

৮. আত্মহত্যার চিন্তা করা বা প্রচেষ্টা।
৯. সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষতার কমতি।
১০. আস্তে আস্তে সামাজিক কর্মকাণ্ড থেকে নিজেকে বিচ্ছিন্ন করা।
১১. শিক্ষাজীবন অথবা পেশাগত জীবনে আশানুরূপ ফলাফল না করা। 
১২.  মদ্যপানে আসক্ত হওয়াকে জীবনের বিকল্প রাস্তা হিসেবে বেছে নেওয়া। 

লেখক: চিকিৎসক, কাউন্সিলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার। ফিনিক্স ওয়েলনেস সেন্টার, বাংলাদেশ

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
পার্কে হাঁটতে যাওয়া বা গাছপালার ভেতর কিছুক্ষণ সময় কাটানোর পর যদি আপনার মন একটু হালকা লাগে। সেটা কেবল অনুভূতি নয়, এর পেছনে আছে শরীরের বাস্তব পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে, খুব অল্প সময় প্রকৃতির মধ্যে...
অনেকেই আছেন, নিয়মিত ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন, এমনকি জিমেও যান। তারপরও শরীরের কোথাও না কোথাও ব্যথা থেকেই যায়। কখনো কোমর ব্যথা, কখনো ঘাড় শক্ত হয়ে যাওয়া, আবার কখনো কাঁধে টান। তখন আমরা ভাবি, ‘আরও...
নাটোরের সিংড়ায় গর্ভবতী স্ত্রী বুলবুলি খাতুনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর