অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ করছেন? জেনে নিন ক্ষতি কতটা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম

আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা অফিসে ঘণ্টার পর ঘণ্টা বসে কাজ করেন। একনাগাড়ে কাজ করাটা নিজের কর্তব্যজ্ঞান মনে করেন। কিন্তু চেয়ারে একটানা দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে একজন ভুগতে পারেন বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায়।
  
এ কারণে এই অভ্যাসের পরিবর্তন আনা জরুরি। আসুন জেনে নিন, দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে কী ধরনের সমস্যা হতে পারে। আর উত্তরণের উপায়ই’বা কী। 
 
১. চেষ্টা করুন ১ ঘণ্টা পর পর কাজে বিরতি দিয়ে কিছুক্ষণ হাটাঁহাঁটি করার। এতে শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ঠিক থাকবে।
 
২. দীর্ঘসময় বসে থাকলে আমাদের পায়ের মাংসপেশি দুর্বল ও নরম হয়ে যেতে পারে। এতে মাংসপেশি ক্ষয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। 

৩. অফিসে থাকাকালীন মোবাইলে ফোনে রিং টোন বেজে উঠতেই পারে। এই সময়টাতে চেষ্টা করুন হেঁটে হেঁটে কথা বলতে। 

৪. এ ছাড়া দীর্ঘ সময় বসে থাকলে পরিপাকতন্ত্রের কার্যক্ষমতা কমতে থাকে। ফলে শারীরিক জটিলতায় পড়তে পারেন।   

৫. যদি সম্ভব হয় চেষ্টা করুন অফিসে যাওয়ার পথে কিংবা বাসায় ফেরার পথে কিছুক্ষণ হাঁটার অভ্যাস গড়ে তোলা। 

৬. অফিসে ঢোকার সময় সম্ভব হলে লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করুন।

৭. একটানা অনেকক্ষণ বসে কাজ করলে শরীরে চর্বি ও সুগার জমে ওজন বেড়ে যেতে পারে। 

৮. দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে কোমর, ঘাড় ও গোড়ালির অস্থিসন্ধিতে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। 

৯. এ ছাড়া দীর্ঘসময় বসে থাকার ফলে হৃৎপিণ্ডে রক্তপ্রবাহের মাত্রা কমে যায়। ফলে উচ্চ রক্তচাপে ভোগার আশঙ্কা থাকে। 

১০. আবার একটানা অনেকক্ষণ বসে কাজ করলে শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে যেতে পারে। ফলে ডায়াবেটিসের সমস্যা বাড়তে পারে। 

১১. খুব বেশি সময় বসে কাজ করলে মস্তিষ্ক ঠিকঠাক কাজ করতে চায় না। মস্তিষ্ক সচল না থাকলে ডিমেনশিয়া হওয়ার আশঙ্কা থাকে। আবার দীর্ঘক্ষণ কাজ করায় মানসিক অস্থিরতা কাজ করতে পারে।

আরও পড়ুন:

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
অনেকেই আছেন, নিয়মিত ব্যায়াম করেন, হাঁটাহাঁটি করেন, এমনকি জিমেও যান। তারপরও শরীরের কোথাও না কোথাও ব্যথা থেকেই যায়। কখনো কোমর ব্যথা, কখনো ঘাড় শক্ত হয়ে যাওয়া, আবার কখনো কাঁধে টান। তখন আমরা ভাবি, ‘আরও...
আমরা যখন কাঁচা মরিচ বা ঝাল কোনো খাবার খাই, তখন জিভে একটা জ্বালাভাব অনুভব করি। অনেকেই ভাবেন, এটা বুঝি সত্যিই জিভ পুড়ে যাওয়ার মতো কিছু। কিন্তু আসলে তা নয়। মরিচের ভেতরে থাকে একটি বিশেষ উপাদান,...
মাথা ব্যথা শুরু হলেই অনেকের মনে প্রশ্ন জাগে, এটা কি সাধারণ মাথাব্যথা, নাকি মাইগ্রেন? দুই ধরনের ব্যথা এক মনে হলেও আসলে এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। ব্যথার ধরন ঠিকভাবে চিহ্নিত করা জরুরি, কারণ...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর