অফিসে খিদে মেটাতে খেতে পারেন যেসব খাবার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ পিএম

অফিস মানেই কাজের চাপ। একটি শেষ না হতেই যেখানে আরেকটি কাজ এসে উপস্থিত! মাঝে মাঝে এত বেশি কাজ জমে যায় যে, খাওয়ার কথাও মনে থাকে না।

অথচ দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে উঠতে পারে। এতে শরীরে ভর করে ক্লান্তি। ফলে কাজে মনোযোগ দিতে সমস্যা হতে পারে। 

তবে, কাজের ফাঁকে ফাঁকে হালকা খাবার খেয়ে নিলে আপনার শরীর ও মন সতেজ থাকবে এবং কাজ করার প্রতি আগ্রহও বাড়বে।

অফিসে কাজের ফাঁকে ঝটপট খেতে পারবেন, এমন কিছু পুষ্টিকর খাবারের কথা বলা হলো। যেসব খাবার মশলাদার আর মুখরোচক সিঙ্গারা-সমুচার পরিবর্তে বেছে নিতে পারেন। আসুন জেনে নিন, সেসব খাবারগুলো সম্পর্কে–

শুকনা ফল ও বীজ
বাড়তি শক্তি ও ক্যালরি জোগাতে ড্রাই ফ্রুট বা শুকনা ফলের জুড়ি নেই। কিশমিশ, শুকনা খেজুর, আখরোট, কাঠবাদাম, চীনাবাদাম পুষ্টিগুণে ভরপুর। এসব ফল পচনশীল নয় এবং সহজেই বহনযোগ্য। তাই চাইলেই ছোট কৌটায় ভরে অফিসে নিজের ডেস্কের পাশে রেখে প্রতিদিন কিছু পরিমাণ করে খেতে পারেন।

এ ছাড়া অফিসে আরও রাখতে পারেন মাইক্রোনিউট্রিয়েন্টে ভরপুর চিয়া, তিল, সূর্যমুখী ও কুমড়ার বীজ। শুকনা ফল আর বীজ দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ফলে অতিভোজন থেকে বিরত থাকা যায়।

 নিয়মিত আপেল খেলে মস্তিষ্কের নিউরনগুলোও কর্মক্ষম থাকে। । ছবি: ফ্রিপিক আপেল
খাওয়া নিয়ে অনিয়ম করায় অধিকাংশ অফিসগামী কর্মীই  অ্যাসিডিটির সমস্যায় ভুগে থাকেন।  উচ্চ ফাইবার ও পানিযুক্ত আপেল এক্ষেত্রে দারুণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত আপেল খেলে মস্তিষ্কের নিউরনগুলোও কর্মক্ষম থাকে। এতে কাজে মনোযোগ ধরে রাখা সম্ভব হয়। কয়েক টুকরা আপেল খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকবে। ডেস্কে তাই সব সময় একটি আপেল রাখা রাখতে পারেন।  

ছোলা-মুড়ি
ছোলাতে প্রচুর পরিমাণে ফোলেট এবং ফাইবার আছে, সেই সঙ্গে আছে আমিষ, ট্রিপট্যোফান, কপার, ফসফরাস এবং আয়রন। ছোলার সঙ্গে সবচেয়ে ভালো লাগে মুড়ি মাখিয়ে খেতে। মুড়িতে রয়েছে উচ্চ পরিমাণে শর্করা যা আমাদের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে।

কাজের ফাঁকে চট করে খেয়ে নিতে পারেন ছোলা–মুড়ি।  এতে পেট লম্বা সময় ধরে ভরা থাকবে। তবে মুড়িতে তেল ও লবণ মেশানো যাবে না। সেদ্ধ ছোলা আর মুড়ির সঙ্গে শসা, কাঁচামরিচ মিশিয়ে খেলে স্বাদ বাড়বে। আর এই  পুষ্টিকর খাবার বাসা থেকে নিয়ে আসতে পারেন।    

যেকোনো খাদ্যশস্যের তুলনায় ওটস খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে। ছবি: ফ্রিপিক  ওটমিল
বর্তমানে ওটস বা  ওটমিলের জনপ্রিয়তা অনেক বেড়ে গিয়েছে। কারণ এর স্বাস্থ্য উপকারিতা অনেক। যেকোনো খাদ্যশস্যের তুলনায় ওটস খেলে পেট দীর্ঘক্ষণ ভরা থাকে। ফাইবারসমৃদ্ধ খাবার হওয়ায় কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে ওটস।

ওটসের সঙ্গে তরল দুধ, কিংবা টক দই, মধু আর পছন্দমতো ফল মিশিয়ে প্রতিদিন অফিসে নিয়ে যেতে পারেন। শুধু হালকা খিদে মেটাতে নয়, যারা ওজন কমাতে চাচ্ছেন, তাঁরা দুপুরেও লাঞ্চ হিসেবে এই আইটেম খেতে পারেন।

সেদ্ধ ডিম খেলে পেট তো ভরেই, তার সঙ্গে নানারকম পুষ্টিকর উপাদানও শরীরে যাবে। ছবি: ফ্রিপিক সেদ্ধ ডিম
ডিমের অনেক উপকার। ডিম খেলে পেট তো ভরেই, তার সঙ্গে নানারকম পুষ্টিকর উপাদানও শরীরে যাবে। সেদ্ধ ডিম ওজন কমাতে সাহায্য করে। তাই যারা ওজন কমাতে চান, তাঁরা অফিসে খিদে পেলে অনায়াসে ডিমের ওপর নির্ভর করতে পারেন। তাছাড়া এটি এমন একটি খাবার যা দিনের যেকোনো সময় খাওয়া যায়। বাসা থেকে অফিসে ডিম নিয়ে আসাও সহজ। চুলায় ডিম সেদ্ধ হতে বসিয়ে দিয়ে আপনি অনায়াসে অফিসের জন্য প্রস্তুত হয়ে নিতে পারেন।

দই-চিড়া
মুহূর্তেই কাজের ক্লান্তি দূর করে শরীরে সতেজতা এনে দেওয়ার মতো একটি খাবার হলো দই-চিড়া। চিড়া কার্বোহাইড্রেটের অন্যতম উৎস। সারাদিনের কর্মব্যস্ততায় আমাদের শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণ শক্তি সরবরাহ করতে পারে এই চিড়া। আবার দইকে বলা হয় প্রাকৃতিক প্রোবায়োটিক। নিয়মিত দই-চিড়া খেলে বাড়বে হজম প্রক্রিয়া, দূর হবে গ্যাস্ট্রিকের সমস্যা।

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর