খেজুর খেলে যেসব উপকার পাবেন

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম

শুকনো ফলের মধ্যে খেজুর বেশ উপকারী। রমজান মাসে প্রায় সকলে খেজুর খেয়ে থাকেন। তবে খেজুরের উপকারিতার কথা মাথায় রেখে বছরের নির্দিষ্ট সময়ে না খেয়ে, বরং সারা বছরই খেজুর খেতে পারেন। 

খেজুর খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিকরও বটে। যেহেতু শুকনো ফল, সেহেতু কাঁচ বা  বাতাস চলাচল করে না এমন বয়ামে খেজুর সংরক্ষণ করতে পারেন। সে ক্ষেত্রে কাঁচের কিংবা প্লাস্টিকের মুখবন্ধ বয়াম বেছে নিতে পারেন।

খেজুরে রয়েছে ভিটামিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম। খেজুর শক্তির একটি ভালো উৎস। তাই খেজুর খেলে শরীরের ক্লান্তিভাব দূর হয়। এ ছাড়া খেজুর খেলে পেট ভরা থাকে অনেকক্ষণ। ফলে দীর্ঘক্ষণ ক্ষুধা লাগবে না।
 
আসুন জেনে নিন, খেজুরের উপকারিতাগুলো:

১. খেজুরে রয়েছে গ্লুকোজ, ফ্রুকটোজ এবং সুক্রোজ।  এসব উপাদান রক্তে শর্করার পরিমাণ বাড়ায়।

২. খেজুরে উচ্চ ফাইবার হজম প্রক্রিয়া সহজ করে। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা লাঘব হতে পারে।
 
৩. খেজুরে আছে অ্যান্টি–অক্সিডেন্ট, যা হার্টের অসুখ, অ্যালঝাইমারের ঝুঁকি কমায়। এছাড়া শরীরের ব্যথা ও প্রদাহ কমাতে সহায়তা করে খেজুর।
 
৪. খেজুরের পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি৬ জীবনীশক্তি বৃদ্ধিতে সহায়তা করে।
 
৫. খেজুরে থাকা উচ্চমাত্রার ভিটামিন বি রক্তচাপ কমাতে সহায়তা করে। খেজুর খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

খেজুর শক্তির একটি ভালো উৎস। ছবি: ফ্রিপিক ৬. খেজুরের  বিভিন্ন উপাদান মস্তিষ্ক প্রাণবন্ত রাখে। তাই মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে খেজুর খেতে পারেন।

৭. খেজুর প্রোটিন সমৃদ্ধ হওয়ার কারণে শরীরের পেশি গঠনে সহায়তা করে। এ ছাড়া খেজুর হৃৎপিণ্ডের কার্যক্ষমতাও বাড়ায়।
 
৮. খেজুরে আয়রন আছে। তাই যারা রক্তস্বল্পতায় ভুগছেন, তাদের জন্য খেজুর খুব উপকারী।
  
৯. খেজুরে ক্যালসিয়াম আছে, যা হাড় গঠনে সহায়ক ভূমিকা পালন করে। এ ছাড়া নিয়মিত খেজুর খেলে ত্বক ভেতর থেকে সজীব হয়ে ওঠে।
 
১০. তবে, ডায়াবেটিস থাকলে খেজুর খাওয়ার আগে পুষ্টিবিদের পরামর্শ গ্রহণ করুন।

সূত্র: হেলথলাইন

আরও পড়ুন:

হামের প্রাদুর্ভাব দেশজুড়ে কেড়ে নিয়েছে ৪৩৯ শিশুর জীবন। মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ৬১ হাজারের বেশি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের নানা উদ্যোগের পরও কেন কমানো যাচ্ছে না মৃত্যু- এ প্রশ্ন...
দ্রুত জীবনযাপনের এই সময়ে খাবারের ধরনও বদলে গেছে। রান্নাঘরে সময় না দিয়ে অনেকেই এখন প্যাকেটজাত খাবার, কোমল পানীয়, বিস্কুট, চিপস বা প্রস্তুত খাবারের ওপর নির্ভর করছেন। এগুলোকে বলা হয় অতিপ্রসেসড খাবার।...
আমরা যখন কাঁচা মরিচ বা ঝাল কোনো খাবার খাই, তখন জিভে একটা জ্বালাভাব অনুভব করি। অনেকেই ভাবেন, এটা বুঝি সত্যিই জিভ পুড়ে যাওয়ার মতো কিছু। কিন্তু আসলে তা নয়। মরিচের ভেতরে থাকে একটি বিশেষ উপাদান,...
ডেনমার্কের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নোভো নরডিস্কের ওজন কমানোর জনপ্রিয় ওষুধ উইগোভি ও ওজেমপিকের মূল উপাদান সেমাগ্লুটাইডের পেটেন্টের মেয়াদ গত শুক্রবার ভারতে শেষ হয়েছে। এর ফলে দেশটির প্রস্তুতকারী...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর