কমলা খেলে যত উপকার মেলে

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৫:২৫ পিএম

কমলা একটি বেশ জনপ্রিয় ফল। এখন বছরের বেশিরভাগ সময়ে বাজারে কমলার দেখা পাওয়া যায়। স্বাদে অনন্য কমলার পুষ্টিগুণ অনেক। কমলা ভিটামিন সি এর ভালো উৎস। তাই কমলা খেলে বাড়বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। 

আমাদের দেশের আবহাওয়ায় সর্দি–জ্বর একটি স্বাভাবিক অসুখ। ঋতু পরিবর্তনের সময় ঠান্ডা বা সর্দি জ্বরের সমস্যায় ভোগেন না, এমন মানুষের সংখ্যা খুব কম। সর্দি–জ্বরে সুস্থ থাকতে কমলা খেলে উপকার পাওয়া যায় বেশি।

সামনে শীতকাল আসন্ন। তাই এই সময় ঠান্ডার প্রকোপ বাড়বে। ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। এই সময় শারীরিক সুস্থতায় খেতে পারেন কমলা।

আসুন জেনে নিন, কমলা খেলে কী কী উপকার পাবেন:

১. কমলায় উচ্চ মাত্রায় ভিটামিন সি থাকে। যা শরীরের ইমিউন সিস্টেম মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে বিভিন্ন রোগের সংক্রমণ থেকে রক্ষা পাবেন।

২. ত্বক সুস্থতার উপর শারীরিক সুস্থতা অনেকাংশে নির্ভর করে। কমলা ত্বকের জন্য বেশ উপকারী। কমলাতে আছে উচ্চ মাত্রার অ্যান্টি অক্সিডেন্ট ও ভিটামিন সি। যা ত্বকের সুস্থতা প্রদান করে। এ ছাড়া ত্বকের বলিরেখা দূর করে কমলা। তাই ত্বক ভালো রাখতে এই ফল খেতে পারেন।
 
স্বাদে অনন্য কমলার পুষ্টিগুণ অনেক। ছবি: পেক্সেলস ৩. কমলায় রয়েছে ফাইবার, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। এ ছাড়া ফাইবার কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে।
 
৪. কমলাতে আছে ভিটামিন বি৬, যা কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। এ ছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণেও এই ফল দরকারি ভূমিকা পালন করে।

৫. হৃদরোগের কারণে বিশ্বব্যাপী মারা যাচ্ছে অনেক মানুষ। কমলা হৃদরোগ থেকে দূরে মানুষকে রাখে। তাই হার্টের গুরুতর সমস্যা থেকে বাঁচতে খাদ্য তালিকায় কমলা রাখুন।

কমলা ইমিউন সিস্টেম মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৬. ক্যানসারের বিরুদ্ধে লড়াই করে কমলা। বিশেষ করে ব্রেস্ট ক্যানসার, ত্বকের ক্যান্সার ও ফুসফুস। এসব ক্যানসারের ঝুঁকি কমায় কমলা। তাই শরীরের প্রাণশক্তি ধরে রাখতে খেতে পারেন কমলা।
 
৭. কমালতে আছে ভিটামিন এ, যা চোখের স্বাস্থ্য ভালো রাখে। তাই কমলা খেলে ছোট বড় সবার দৃষ্টিশক্তি ভালো থাকবে। তাই চোখ ভালো রাখতে প্রতিদিন কমলা খাওয়ার অভ্যাস করুন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন:

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর