রমজান মাসে সেহরি–ইফতারে যা যা খেলে সুস্থ থাকবে শরীর

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০২:৩৭ পিএম

শুরু হচ্ছে রমজান মাস। রমজান মাসে রোজা রাখার কারণে দিনের বেশিরভাগ সময় না খেয়ে থাকতে হয়। দিনের শেষে রোজাদাররা ইফতার করেন। ইফতারে নানা পদের মধ্যে খাবার খাওয়া হয়।

এ কথা ঠিক যে, সারাদিন রোজা রাখার পর রোজার ভাঙার পর ক্লান্ত হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক একটি বিষয়। কারণ রোজা রাখলে দিনের প্রায় ১৪-১৫ ঘণ্টা না খেয়ে থাকতে হয়। দীর্ঘ সময়ের পর রোজা ভাঙার পর আবার যা ইচ্ছা তা খাওয়া যায় না। আসুন জেনে নিন রোজার মাসে সুস্থ থাকার কিছু উপায়।

১. রমজান মাসে সেহরির খাবার খুবই গুরুত্বপূর্ণ। কারণ রোজার রাখা থেকে শুরু করে ইফতার পর্যন্ত শরীরে এনার্জি ধরে রাখতে এই সময়কার খাবার উপকারী ভূমিকা পালন করে থাকে। শারীরিক সুস্থতায় সেহরিতে হালকা খাবার খেতে পারেন। এই সময় সবজি, লাল চালের ভাত বা গমের রুটি, প্রোটিন সমৃদ্ধ খাবার, মাছ বা ডিম খেতে পারেন।

২. আবার সেহরিতে শস্যযুক্ত খাবারও খেতে পারেন। এসব খাবার ধীরে ধীরে হজম হবে ও সারা দিন এনার্জি দেবে। এক বাটি ডাল, এক কাপ সবজি, ডিম বা মাছ অথবা মাংসের পদ সেহরিতে রাখতে পারেন।

৩. ইফতারে খেজুর না থাকলে টেবিলের পরিপূর্ণতা আসে না। রোজাদাররা ইফতারের শুরুতে খেজুর খান। এরপর পানি পান করেন। খেজুর ফাইবারের ভালো উৎস। যা হজম প্রক্রিয়ার কাজ সহজ করে। খেজুর গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং সুক্রোজের মতো প্রাকৃতিক শর্করাতে সমৃদ্ধ, যা রোজা রাখার পরে খেলে শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে।

৪. ইফতার আর সেহরিতে বেশি চিনি যুক্ত খাবার, যেমন: পেস্ট্রি কেক, মিষ্টি, ফিরনি, পায়েস, আইসক্রিম ইত্যাদি খাবার কম খাওয়ার চেষ্টা করতে হবে।

৫. ইফতারে প্রতিদিন বিরিয়ানি, কাচ্চি ইত্যাদি না খাওয়াই ভালো। বেশি তেল, চর্বি ও ভাজাপোড়া খাবার শরীরের ক্ষতি করে। অতিরিক্ত ভাজাপোড়া খাবার না খেয়ে বরং স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার দিয়ে ইফতার, সেহরির খাবার খান। ইফতারে বাসায় তৈরি করা খাবার খাওয়ার চেষ্টা করুন। 

৬. ইফতার ও সেহরিতে পানি পান করুন বেশি করে। এ সময় ২ থেকে ৩ লিটার পানি পান করুন। পানি ছাড়া অন্যান্য তরল খাবার যেমন স্যুপ, সবজি বা ফল খেতে পারেন।

৭. সেহরি ও ইফতারিতে খাবার ধীরে ধীরে খান। খাবার খাওয়ার সময় তাড়াহুড়া করা করবেন না। কারণ একসঙ্গে বেশি খাবার খেলে বুক জ্বালা, বদহজমের সমস্যা হতে পারে।

৮. ইফতারে চা-কফি বা ক্যাফেইনযুক্ত খাবার যত কম রাখবেন, তত ভালো। ইফতার থেকে সাহরি পর্যন্ত চা-কফির বদলে হারবাল চা খেতে পারেন।

৯. ইফতারিতে অনেকে প্রচুর পরিমাণে ফল খেয়ে থাকেন। কিন্তু সারাদিন রোজা রেখে খালি পেটে বা অনেক খাবার খেয়ে ভরা পেটে ফল খেলে তা অ্যাসিডিটি তৈরি করতে পারে। তাই ভিন্ন ভিন্ন দিনে ভিন্ন ভিন্ন ফল দিয়ে ইফতারে করতে পারেন।

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‌‘মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীকে পদত্যাগ করানো হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য দায়ী স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহির...
এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসতে পারে। বাড়তি তিন বছর সময় পেলে প্রস্তুতি জোরদারের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর