চোখ ভালো রাখে যেসব খাবার

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পিএম

চোখ আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। চোখে অনেক ধরনের সমস্যা হতে পারে। চোখে প্রাথমিক সমস্যা হলো দৃষ্টিশক্তি কমে যাওয়া। এ ছাড়া চোখ থেকে পানি পড়া, ব্যথা বা লাল হওয়া, চোখে ময়লা জমা, ছানি পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এসব সমস্যা থেকে এক পর্যায়ে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। তাই চোখের যত্ন প্রয়োজন।

আমাদের প্রায় প্রতিদিন কম্পিউটারের স্ক্রিন দেখে কাজ করতে হয়। এতে চোখের ক্ষতি হয় বেশি। এমন অনেকেই আছেন যারা সার্বক্ষণিক কম্পিউটার, ল্যাপটপ কিংবা মোবাইল থেকে চোখ সরাতেই পারেন না। এতে দিনশেষে ক্ষতি হয় চোখের।

শুকনো ফল বিশেষ করে কাজুবাদাম, আখরোট, বাদাম, পোস্তাবাদাম, আখরোট, কিশমিশ, খেজুর চোখের জন্য ভালো। এসব খাবার শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ।

শুকনো ফলে ভিটামিন এ, সি, ই, জিংক, ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, লুটেইন ও জেক্সানথিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে। যেগুলো অতিবেগুনি রশ্মি ও অক্সিডেটিভ স্ট্রেস থেকে চোখকে রক্ষা করে এবং দৃষ্টিশক্তি বাড়ায়।

আসুন জেনে নিন, চোখ ভালো রাখার জন্য শুকনো কোন কোন খাবার উপকারী:

১. বাদাম ভিটামিন ই সমৃদ্ধ একটি খাবার। যা চোখকে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি এবং ম্যাকুলার ডিজেনারেশন ও ছানি পড়ার ঝুঁকি থেকে রক্ষা করে।

২. কাজুবাদামের উচ্চ জিংক ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান চোখের স্বাস্থ্য ভালো রাখে। এসব উপাদান বয়স সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন ও চোখের অন্যান্য রোগ প্রতিরোধে সহায়তা করে।

৩. পেস্তাবাদামে লুটেইন ও জেক্সানথিন উপাদান রয়েছে। এগুলো চোখকে উচ্চ শক্তিসম্পন্ন আলো থেকে রক্ষা করে এবং বয়সজনিত চোখের ঝুঁকি কমায়।

৪. আখরোটে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এই উপাদান চোখের স্বাস্থ্য ভালো রাখে। এটি চোখের রক্ত সঞ্চালন বাড়ায় এবং প্রদাহ দূর করে।

৫. কিশমিশে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন এ, সি রয়েছে। এগুলো চোখের সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখে এবং রাতকানা রোগ থেকে রক্ষা করে।

৬. খেজুর প্রাকৃতিকভাবে মিষ্টিজাতীয় খাবার। কারণ এতে লুটেইন এবং ভিটামিন এ উপাদান রয়েছে। এসব চোখের স্বাস্থ্য ভালো রাখে। খেজুরের ফাইবার উপাদান রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে, যা ডায়াবেটিসজনিত চোখের ঝুঁকি কমায়।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর