রাজশাহীতে ২ দিনে ১৩ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৪ জুন ২০২৫, ০৫:০৩ পিএম

রাজশাহীতে দুই দিনে করোনা শনাক্তের হার ৫০ শতাংশের বেশি। শুধু সোম এবং মঙ্গলবার ২৬টি নমুনার ১৩টিতেই কোভিড ভাইরাস ধরা পড়েছে। আক্রান্তরা বেশিরভাগ চিকিৎসাসেবায় জড়িত। এতে উদ্বেগের কিছু না দেখলেও, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

২০২২ সাল থেকে করোনা সংক্রমণ কমতে শুরু করে। পরের বছর থেকে করোনা রোগী শনাক্তের হার শূন্যের কাছাকাছি পৌঁছায়। তবে এ বছর নতুন করে যেন আবার চোখ রাঙাচ্ছে অতিসংক্রমণশীল এই ভাইরাস।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মিজানুর রহমান বলেন, ল্যাবে দেড় বছরে শুধু বিদেশযাত্রা কিংবা ব্যক্তিগত কারণে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা পড়েছে। এই সময়ে কারোই এ রোগ শনাক্ত হয়নি। তবে মে মাসের শেষ সপ্তাহে একজনের শরীরে এ ভাইরাস ধরা পড়ে। এরপর এ হার বাড়তে থাকে। গত সোমবার ১৫টি নমুনার মধ্যে ৯টিতে করোনা ধরা পড়ে।

রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস বলেন, নতুন আক্রান্তদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি। তবুও বিশেষ ওয়ার্ড প্রস্তুত রেখেছে রাজশাহী মেডিকেল।

মেডিসিন বিশেষজ্ঞ ডা. আজিজুল হক আযাদ বলেন, সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগের কিছু নেই। আগের মতো তীব্র শারীরিক সমস্যা হওয়ার শঙ্কা কম এখন। তবে মাস্ক ব্যবহারসহ অন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ডেঙ্গু রোগীর পরীক্ষা-নিরীক্ষাসহ ৮০ শতাংশ খরচ ফি মওকুফ করা হবে এবং ২০ ভাগ ব্যয় রোগীর দিতে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ ছড়া বেসরকারি হাসপাতালগুলোকে মোট বেডের ১০ শতাংশ ডেঙ্গু...
সারা দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ ৩০ মে পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৮৩ জনে। শনিবার স্বাস্থ্য...
সারা দেশে হামের প্রকোপ যেন বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ (২১ মে সকাল ৮টা) পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে ৪৮৮ জনের...
সিলেট, কুমিল্লা ও চাঁদপুরে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মে থেকে এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৮৪ জনে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর