বেসরকারি হাসপাতালে ডেঙ্গু চিকিৎসার ৮০ ভাগ খরচ মওকুফ: স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু রোগীর পরীক্ষা-নিরীক্ষাসহ ৮০ শতাংশ খরচ ফি মওকুফ করা হবে এবং ২০ ভাগ ব্যয় রোগীর দিতে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ ছড়া বেসরকারি হাসপাতালগুলোকে মোট বেডের ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য ফ্রি রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। 

আপডেট : ০২ জুন ২০২৬, ০২:১৮ পিএম

ডেঙ্গু রোগীর পরীক্ষা-নিরীক্ষাসহ ৮০ শতাংশ খরচ ফি মওকুফ করা হবে এবং ২০ ভাগ ব্যয় রোগীর দিতে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ ছড়া বেসরকারি হাসপাতালগুলোকে মোট বেডের ১০ শতাংশ ডেঙ্গু রোগীদের জন্য ফ্রি রাখার নির্দেশনা দিয়েছেন তিনি। 

আজ মঙ্গলবার সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধ নিয়ে স্বাস্থ্য খাতের বিভিন্ন অংশিজনদের নিয়ে আয়োজিত বৈঠকে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। 

এ সময় মন্ত্রী বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা সহজলভ্য করতে ডাক্তারদের ভিজিট ও বেড ভাড়া নেওয়া যাবে না। রোগী শুধু ওষুধ ও খাবারের খরচ বহন করবেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সব ধরণের ডেঙ্গু রোগীর পরীক্ষা-নিরীক্ষায় ৮০ শতাংশ ফি মওকুফ করা হবে। এছাড়া বাড়ির ছাদে বা গ্যারেজে পানি জমে লার্ভা সৃষ্টি হলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানার ব্যবস্থা করা হবে।

লার্ভা মারার জন্য ভারত থেকে আমদানি করা ট্যাবলেট বদ্ধ পানিতে ব্যবহারে করতে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু সচেতনতায় আগামী শনিবার থেকে সারা দেশে ৩ মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি চলবে বলেও জানান তিনি।

জুলাইয়ের মাত্র ১৭ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৬ জন, যা জুনের পুরো মাসের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগস্ট-সেপ্টেম্বরে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালসহ...
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ জন। এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩৫০ জন। 
বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে এবং ৩৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে ২৫ জনে পৌঁছেছে।
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ভবিষ্যতে পানি উন্নয়ন বোর্ড নয়, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরাই স্লুইসগেটের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবেন। যাতে পানি নিষ্কাশনের প্রয়োজন হলে সময়মতো...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর