মানব ইতিহাসের অন্যতম ঘাতক এই রোগ আবারও ফিরছে

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম

পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রাণঘাতী রোগ ‘হোয়াইট প্লেগ’ বা যক্ষ্মা (টিবি) আবারও ফিরে আসছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২০ সাল থেকে যুক্তরাষ্ট্রে যক্ষ্মায় আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ এই ঘাতক ব্যাধির জন্য দায়ী ‘মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস’ নামের ব্যাকটেরিয়া। এটি মূলত মানুষের ফুসফুসকে আক্রান্ত করে। তবে এটি শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়তে পারে।

ভক্স-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কভিড-১৯ একসময় যক্ষ্মাকে ছাড়িয়ে শীর্ষ ঘাতক ব্যাধি হয়ে উঠলেও ২০২৩ সাল থেকে এটি আবারও সংক্রামক ব্যাধি হিসেবে বিশ্বে মৃত্যুর এক নম্বর কারণ হয়ে দাঁড়িয়েছে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও যক্ষ্মা গবেষক প্রিয়া শেঠ বলেন, ‘বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এখন স্থানীয় পর্যায়েও প্রভাব ফেলে। আমরা যদি যক্ষ্মার বিস্তার ঠেকাতে না পারি, তাহলে এটি বিশ্বের অন্যান্য স্থানেও ছড়িয়ে পড়তে পারে। এমনকি যেসব স্থানে সংক্রমণের কথা চিন্তাই করা যায় না, সেখানেও যক্ষ্মার প্রভাব দেখা দিতে পারে।’

চিকিৎসায় যক্ষা ভালো হয়। এআই জেনারেটেড ছবিযক্ষ্মা কী?
যক্ষ্মা মূলত একটি বায়ুবাহিত রোগ। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশি বা সংস্পর্শে এলে বাতাসের মাধ্যমে এই ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে। তবে আক্রান্ত সবাই যে সঙ্গে সঙ্গেই অসুস্থ হয়ে পড়বেন, এমন নয়। কারও কারও ক্ষেত্রে এই ব্যাকটেরিয়া সুপ্ত অবস্থায় থাকতে পারে।

যক্ষ্মার সাধারণ লক্ষণগুলো হলো—টানা কাশি, বুকে ব্যথা, কাশির সঙ্গে রক্ত বা কফ বের হওয়া, জ্বর এবং দ্রুত ওজন কমে যাওয়া। যাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতা কম অথবা যাঁরা ডায়াবেটিস বা এইডসে আক্রান্ত এবং ঘনবসতিপূর্ণ স্থানে বসবাস করেন, তাঁদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ১০ হাজার ৩০০-এর বেশি মানুষের শরীরে যক্ষ্মা শনাক্ত হয়েছে। ২০২৩ সালের তুলনায় এই হার ৮ শতাংশ বেশি।

প্রতিরোধ ও প্রতিকার
যক্ষ্মার লক্ষণগুলো অনেক সময় সাধারণ ফ্লুয়ের মতোই মনে হতে পারে। ফলে অনেক ক্ষেত্রেই চিকিৎসা শুরু করতে দেরি হয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে এই রোগে আক্রান্ত ব্যক্তি মারাও যেতে পারেন।

অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যক্ষ্মা প্রতিরোধ ও নিরাময় করা সম্ভব। এই রোগের চিকিৎসা সাধারণত ৬ থেকে ৯ মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। রোগীকে অবশ্যই ওষুধের পূর্ণ ডোজ সম্পন্ন করতে হবে; অন্যথায় শরীরে ‘ড্রাগ-রেজিস্ট্যান্স’ তৈরি হতে পারে।

ওয়েইল কর্নেল মেডিসিনের সহকারী অধ্যাপক ডা. কোহতা সাইতো নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘দীর্ঘমেয়াদি চিকিৎসায় পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ে। বিশেষ করে যাঁদের শরীরে যক্ষ্মা সুপ্ত অবস্থায় থাকে, তাঁদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ।’

যক্ষ্মা থেকে সুরক্ষায় ‘ব্যাসিলাস ক্যালমেট-গেরিন’ বা বিসিজি টিকা দেওয়া হয়। সাধারণত যক্ষ্মাপ্রবণ দেশগুলোতে এই টিকার প্রচলন বেশি।

‘স্টপ টিবি পার্টনারশিপ’-এর নির্বাহী পরিচালক ডা. লুসিকা ডিটিউ বলেন, ‘বিশ্বের কোনো দেশই যক্ষ্মামুক্ত নয়। যতক্ষণ আমরা শ্বাস নিচ্ছি, ততক্ষণই আমাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি আছে।’

বিশেষজ্ঞদের মতে, মাস্ক পরা, ঘরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রাখা এবং নিয়মিত পরীক্ষার মতো সাধারণ সতর্কতা অবলম্বনের মাধ্যমে এই রোগের সংক্রমণ কমিয়ে আনা সম্ভব।

জুলাইয়ের মাত্র ১৭ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৬৬ জন, যা জুনের পুরো মাসের তুলনায় অনেক বেশি। বিশেষজ্ঞদের আশঙ্কা, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগস্ট-সেপ্টেম্বরে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালসহ...
দেশজুড়ে  হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার গত ২৪ ঘণ্টার হিসাবের এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ জন। এ পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৩৫০ জন। 
হাম ও হামের উপসর্গে চলতি বছর মোট ৭৫৯ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৬৫ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৬১৩...
ইভেন্টটির অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি উপস্থিত থেকে বিজয়ীদের সঙ্গে সময় কাটান, ভক্তদের সঙ্গে ছবি তোলেন এবং আন্তরিকভাবে সবার সঙ্গে মতবিনিময় করেন-যা পুরো...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৭১০। নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ৩১৮। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৯ হাজার ২৪৯ রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর