৫৬ জেলায় ছড়িয়েছে হামের সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ  

দেশের ৫৬ জেলায় হামের সংক্রমণ ছড়িয়েছে। গত ১৫ মার্চ থেকে হামে ৯ জনের মৃত্যু হয়েছে, হাসপাতালে ভর্তি ৭৭১ রোগী।

আপডেট : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ এএম

দেশে হামের সংক্রমণ ছড়িয়েছে ৫৬টি জেলায়। কিছু এলাকা সংক্রমণের ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। রাঙামাটি, বাগেরহাট, মেহেরপুর, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড় ও বান্দারবান– এই আট জেলায় হাম ধরা পড়েনি। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে গত ১৫ মার্চ থেকে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তবে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেশি। হামে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৭৭১ জন রোগী।  

সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, আক্রান্তদের বড় অংশই শিশু। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির তথ্য অনুযায়ী, আক্রান্তদের ৬৯ শতাংশের বয়স দুই বছরের নিচে। আর ৩৪ শতাংশ শিশুর বয়স ৯ মাসেরও কম– যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে। 

চিকিৎসকরা বলছেন, হাম ভাইরাসেরজনিত রোগ হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ তাদের। সময়মতো টিকা না নিলে জ্বর, কাশি থেকে শুরু করে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে। বয়স্কদের মধ্যে যারা কখনোই হামের টিকা নেননি এবং জটিল রোগে ভুগছেন তারাও ঝুঁকিতে আছেন বলছেন তারা।

এদিকে রোববার থেকে সারা দেশে হামের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুরা হামের টিকা পাবে।


 

ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এতে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩২১ জনে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর