বাড়ি বাড়ি গিয়ে হামের টিকা দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম

জুলাইয়ের ১৬ দিনেই হাম আক্রান্ত ও উপসর্গ পাওয়া রোগীর সংখ্যা ১৬ হাজার ২০০। আর এই কদিনে রোগটির প্রাদুর্ভাবে প্রাণ গেছে ৬১ জনের। বিশেষজ্ঞরা বলছেন, টিকা ও ভিটামিন এ কর্মসূচি সম্পন্ন হলেও রোগের প্রাদুর্ভাব না কমা অস্বাভাবিক। ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের মধ্যে যারা এখনো টিকা পায়নি, তাদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দিতে হবে।

পাশাপাশি মা ও শিশুকে অপুষ্টি থেকে রক্ষা করতে না পারলে মিলবে না সুফল। 

অতি সংক্রমাক হামের প্রকোপ শুরু ১৫ মার্চ। বৃহস্পতিবারও এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছে ৮ জন। এ নিয়ে ৪ মাসে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭৭৯। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, একদিনে ৯৭৪ জনের শরীরে রোগের উপসর্গ দেখা দিয়েছে। আর হাম রোগী শনাক্ত হয়েছে ১৯৭ জন। 

এ নিয়ে মোট রোগী বেড়ে দাঁড়ালো ১৪ হাজার ১০৪ জন আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জনের শরীরে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ৯৭ হাজার ৮১৯ জন। আর চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৯৪ হাজার ২৭৫ জন। 

টিকাদান ও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোসহ নানা কর্মসূচির পরও কমানো যায়নি সংক্রমণ। তাই এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে টিকা দেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। 

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কে এম মজিবুল হক বলেন, ‘জনসচেতনতা বাড়ানো পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে টিকা দিতে হবে। হামের উপসর্গ দেখা মাত্রই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।’ 

হামের উপসর্গ দেখা দিলেই অবহেলা না করে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত ১৯৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে মোট প্রাণহানি ৭৭৯ এবং আক্রান্ত ১৪ হাজার ১০৪ জন।
দেশজুড়ে  হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার গত ২৪ ঘণ্টার হিসাবের এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
হাম ও হামের উপসর্গে চলতি বছর মোট ৭৫৯ জন মারা গেছে। এর মধ্যে নিশ্চিত হামে ৯৪ জন ও হামের উপসর্গ নিয়ে ৬৬৫ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১১৩ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৬১৩...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৬৪টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৪টি শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৫৮টি শিশু মারা...
২০২৬-২৭ অর্থ বছরে ৪ হাজার ৫২৭ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সড়ক অবকাঠামোতে বরাদ্দ রাখা হয়েছে সবচেয়ে বেশি, এক হাজার ৩৬৬ কোটি টাকা। এছাড়াও বর্জ্য ব্যবস্থাপনায় বরাদ্দ...
প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘদিন নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের ১৫ জুলাই গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে বিবাহবন্ধনে...
১১২ কোটি টাকার চেক প্রত্যাখ্যানের এক মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর