হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, শনাক্ত ৮৩৩

আপডেট : ০৪ জুলাই ২০২৬, ০৪:১৭ পিএম

দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৩৩ শিশু।

আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৩৮ জন শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৩  শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট মৃত্যু ৭৩১। 

এছাড়া ২৪ ঘণ্টায় ১০১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৩২। এই সময়ে ৭০৪ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬৭৫ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ চার হাজার ৬৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৫২৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৭ হাজার ৯৬৬ জন রোগী, যাদের মধ্যে ৮৪ হাজার ২১৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ শিশুর প্রত্যেকেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিল। তবে এই সময়ে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জুবাইদা রহমান বলেছেন, রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আইসিইউ সেবা থেকে বঞ্চিত। ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় আইসিইউ নেই বলেও তিনি উল্লেখ করেন।
বাংলাদেশে চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে ১৯ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও একজন, হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। বিশেষজ্ঞরা জুলাই-আগস্টে ডেঙ্গু সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন।
গত ২৪ ঘণ্টায় ১৬৭ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১২ হাজার ১৩২ জন। একই সময়ে ৯৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা...
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর। দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখা হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে গত দুদিন ধরে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে...
বর্ষার শুরু থেকেই মশার উপদ্রবে অতিষ্ঠ সাতক্ষীরার মানুষ। মশার বাড়ায় ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার আতঙ্কে পৌরবাসী। তাদের অভিযোগ, এখন পর্যন্ত মশা নিধনে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি পৌর কর্তৃপক্ষ। দেখা...
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শনিবার তেহরানে রাষ্ট্রীয়ভাবে শুরু হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি হামলায় নিহত ৮৬ বছর বয়সী এই নেতার...
ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলার লা গুয়াইরায় একটি ম্যাকডোনাল্ডস রেস্তোরাঁ অস্থায়ী হাসপাতালে পরিণত হয়েছে। সেখানে ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবীরা মানুষ ও প্রাণীদের জরুরি চিকিৎসা দিচ্ছেন। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর