হাম–ডেঙ্গু প্রাদুর্ভাব মোকাবিলায়ও সক্ষমতা দেখিয়েছে ডিএনসিসি কোভিড হাসপাতাল

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১০:৩৮ পিএম

হাম, ডেঙ্গু, কোভিডের প্রাদুর্ভাব মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোভিড ডেডিকেটেড হাসপাতালের মতো হাতেগোনা কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন সক্ষমতা-সম্পন্ন সরকারি হাসপাতালের সংখ্যা আরও বাড়ানো উচিত। 

একই সঙ্গে, মহামারি ঠেকাতে বেসরকারি হাসপাতালগুলোর ভূমিকা বাড়ানোর তাগিদ দিচ্ছেন তারা। 

এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে চলা হাম আক্রান্ত সন্তানের সুস্থতার জন্য। কোলের শিশুর এমন করুণ অবস্থা যেকোনো বাবা মার কাছে দুঃস্বপ্নের মতো। সঠিক চিকিৎসা পেতে ভোগান্তির যেন শেষ নেই।

তবে কয়েকটি হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সন্তুষ্ট রোগীর স্বজনরা। 

এক শিশু রোগীর অভিভাবক বলেন, ১ জুলাই রাতে আমরা গাজীপুর থেকে রোগী নিয়ে এসেছি। এখানে ট্রিটমেন্ট মোটামুটি ভালো। 

আরেক শিশুর অভিভাবক বলেন, চিকিৎসার দিক দিয়ে আমরা নার্স ও ডাক্তারদের কাছ থেকে যথেষ্ট সেবা পাচ্ছি। 

রোগীদের সেবা দিতে পেরে সন্তুষ্ট ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসকরাও। 

ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসক ডা. দেবব্রত রায় বলেন, আমাদের এখানে ৯ হাজার ৯শত ৫৬ জন রোগী ভর্তি হয়েছে। তারমধ্যে ৬৫ জন মারা গেছে। মৃত্যু হার ১ শতাংশেরও অনেক কম। আইসিইউ সার্ভিসসহ সবকিছুই আমরা সর্বোাচ্চভাবে দেওয়ার চেষ্টা করছি। আমাদের এখানে হামের মৃত্যুহার অন্যান্য দেশের তুলনায় অনেক কম। 

তবে বিশেষজ্ঞরা বলছেন, সরকারের উচিত ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের মতো সেবাদানে সক্ষম হাসপাতালের সংখ্যা আরও বাড়ানো।

জনস্বাস্থ্যবিদ ডা. মুশতাক হোসেন বলেন, প্রত্যেকটা হাসপাতালেই হামের আইসোলেটেড চিকিৎসা করা দরকার। অনেকটা হয়েছে, তবে পুরোপুরি হয়নি। যেসব জেনারেল হাসপাতালে অন্যান্য বিষয়ের রোগীরাও আছে, সেখানে এটার ব্যবস্থা করা একটু কঠিন। তারপরও জনস্বাস্থ্য বিবেচনায় সেই কঠিন কাজটাই কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের করতে হবে। 

কোভিড, হাম কিংবা ডেঙ্গুর মতো দুর্যোগ মোকাবিলায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোর ভূমিকা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞদের।

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারাদেশে ৪ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ৩৩৫ জনে।  আর একদিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১ রোগী।
ডেঙ্গুর টিকা আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশ্নে এ কথা জানান তিনি।
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। একইসময়ে আক্রান্ত হয়ে আরও এক হাজার ৯৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর