হামের টিকা নিয়েও আক্রান্ত ১৫ শতাংশ শিশু, উঠছে নানা প্রশ্ন

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৮:৪৫ এএম

হামের টিকা কাজ করছে কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। রাজধানীর তিনটি সরকারি হাসপাতালে ভর্তি থাকা শিশুদের ১৫ শতাংশ, টিকা নেওয়ার পরও হামে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে হাসপাতালগুলোয় সঠিক পরিসংখ্যান থাকে না। তাই এ নিয়ে বিস্তর গবেষণা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা।

আগারগাঁওয়ের শিশু হাসপাতালে হামের ওয়ার্ডে পাশাপাশি ভর্তি তাহমীম, তাওহিদুল, আয়েশা ও সুলেখা। কিছুটা দূরে, দুটি পাশাপাশি শয্যায় আছে সাইফান ও মুসা। ৭ থেকে ১৩ মাস বয়সী এসব শিশুকে টিকা দেওয়া আছে।

মহাখালীর ডিএনসিসি ও সংক্রামক ব্যাধি হাসপাতালেও একই চিত্র। ৬ মাস বয়সে মেয়েকে টিকা দেন শ্যামপুরের নজরুল ইসলাম। শিশুটির বয়স এখন ৮ মাস, লড়ছে হামের সঙ্গে।

টিকা দেওয়ার পরও, হাম থেকে মুক্তি না মেলার কারণ খুঁজছেন অভিভাবকরা। চিকিৎসকরা বলছেন, টিকার মাস খানেকের মধ্যেই এন্টিবডি তৈরি হয়। তবে অপুষ্টিতে ভোগা শিশুর ক্ষেত্রে এটি নাও হতে পারে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা.নাজমুল হুদা খান বলেন, যারা অপুষ্টিতে ভোগে, তাদের প্রতিরোধ ক্ষমতা কম থাকে। প্রতিরোধ ক্ষমতা আগে যেটি ছিল, এখন হচ্ছে না। তাই শিশুদের টিকাদান ৬ মাসে এগিয়ে আনা হয়েছে। 

শিশুরা টিকা নেওয়ার পরও কেন হামে আক্রান্ত হচ্ছে, তা নিয়ে বড় গবেষণার তাগিদ বিশেষজ্ঞদের।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কর্নেল (অব.) ডা.নাজমুল হুদা খান বলেন, টিকাদান থেকে শুরু করে, আক্রান্তের অবস্থা,কোন এলাকা ঝুঁকিপূর্ণ–এসবই মনিটর করতে হবে।

শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা.মির্জা জিয়াউল ইসলাম বলেন, টিকা দেওয়ার সময় শিশুর শরীর থেকে রক্ত নিয়ে দেখা হয়, তার এন্টিবডি কী রকম। রোগী ভালো হয়ে গেলে তখন রক্তের নমুনা রেখে আবার দেখা হয়, এন্টিবডির অবস্থা। এই ধরনের গবেষণা দরকার।

হাম ও উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মারা গেছে ৮৩১ জন। পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা প্রায় দেড় লাখ।

সম্প্রতি এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-র এক গবেষণায় চাঞ্চল্যকর এক তথ্য বেরিয়ে এসেছে। দেশের বাজারে প্রচলিত ৩৪টি প্রধান টুথপেস্টের নমুনা পরীক্ষা করে ২৬টিতেই...
বর্তমানে মাতৃ-শিশু সেবায় আধুনিকায়নের নামে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। এটি প্রতিরোধে শিশুর জন্ম নেওয়ার পর থেকে পর্যাপ্ত পরিমাণে মায়ের দুধ দেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৩৭ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ১ হাজার ৫ জন রোগী শনাক্ত বা উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট হামের রোগী ও...
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর এর সফর বাংলাদেশের জন্য বিনিয়োগের সম্ভাবনার হাতছানি বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে এ জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য বলে জানিয়েছেন তারা। পররাষ্ট্রমন্ত্রীর...
ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধে ইরানে বড় হামলা আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার গভীর রাতে নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন বলে...
মাদারীপুরের ডাসার উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আশিক আকন (২০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় রমজান ব্যাপারী (২০) নামের আরও এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
রাজধানী যাত্রাবাড়ীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সোলায়মান দেওয়ান (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় স্টিলের আলমারির মিস্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর