আলোচনায় সমাধান না হলে আঙুল বাঁকা করতেও প্রস্তুত: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী বলেন, ‘আন্দোলন করা অনেকের পেশা হতে পারে। তবে আমাদের জন্য আন্দোলন ছিল মানুষের অধিকার রক্ষার আন্দোলন, যা ইতিমধ্যে শেষ হয়েছে। যারা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব। সমাধান না হলে আঙুল বাঁকা করতেও আমরা প্রস্তুত।’

আপডেট : ০১ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম

আলোচনায় সমাধান না হলে প্রয়োজনে আঙুল বাঁকা করতেও প্রস্তুত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘আন্দোলন করা অনেকের পেশা হতে পারে। তবে আমাদের জন্য আন্দোলন ছিল মানুষের অধিকার রক্ষার আন্দোলন, যা ইতিমধ্যে শেষ হয়েছে। যারা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চাইছে, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করব। সমাধান না হলে আঙুল বাঁকা করতেও আমরা প্রস্তুত।’

এনসিপির সাম্প্রতিক কর্মকাণ্ডের দিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘এখন অনেকে সংসদের চেয়ে রাজপথকে বেশি প্রাধান্য দিচ্ছেন। অশ্লীল বক্তব্যের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে দূষিত পরিবেশ সৃষ্টি করছেন অনেকে।’

তরুণ রাজনীতিকদের সতর্ক করে তথ্যমন্ত্রী বলেন, ‘তারুণ্যের মধ্যে সাহসিকতা থাকতে পারে, তবে অভিজ্ঞতার ঘাটতিও থাকে। যারা এটি উপলব্ধি করে না, তাদের ধ্বংস অনিবার্য।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বেগম জিয়াকে তিলে তিলে হত্যা করার জন্য সব ধরনের পরিকল্পনা করা হয়েছিল। বেগম জিয়ার নেতৃত্বে যেসব শিশু বড় হয়েছে, তারাই ২০২৪ সালের আন্দোলনে যোগ দিয়েছে। এতে আমরা আজ অনেক আনন্দিত।’

 

 

গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
যেসব শিল্পী তাদের শিল্পকর্মের মাধ্যমে ফ্যাসিজমকে সহায়তা করেছে তারা প্রকৃত শিল্পী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাতে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ‘জাসাস’...
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান খান।  
দেশ যখনই কোনো কঠিন সংকটে পড়ে, তখন দেশের মানুষ সেই সংকট থেকে উত্তরণের দায়িত্ব বিএনপির ওপরই দেয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। রোববার মধ্যরাতে লালমনিরহাট জেলা বিএনপি...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর