ওষুধের মূল্যনিয়ন্ত্রণ নীতি বাতিলের সিদ্ধান্তে প্রতিবাদ এনএইচএর

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম

সরকারের পক্ষ থেকে এসেনশিয়াল ড্রাগস লিস্ট-২০২৬ ও ড্রাগ প্রাইস ডিটারমিনেশন মেথড-২০২৬ বাতিলের সিদ্ধান্তে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ)। সেইসঙ্গে রোগীবান্ধব জাতীয় ওষুধনীতি প্রণয়নের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শনিবার এক যৌথ বিবৃতিতে এনএইচএর আহ্বায়ক অধ্যাপক শাদরুল আলম ও সদস্যসচিব মো. আব্দুল আহাদ এ উদ্বেগ ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে এনএইচএ নেতারা বলেন, স্বাস্থ্য কোনো বিলাসিতা নয়; এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার। জীবনরক্ষাকারী ওষুধের মূল্যনিয়ন্ত্রণ দুর্বল বা বাতিল করা হলে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ, দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত রোগী এবং বয়স্ক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

তারা বলেন, বাজারের ওপর ১৮০টি প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের দায়িত্ব ছেড়ে দিলে এসব ওষুধের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে, যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত উদ্বেগজনক।

নেতারা আরও বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, হৃদরোগ, অ্যাজমা, কিডনি রোগসহ দীর্ঘমেয়াদি অসংক্রামক রোগে আক্রান্ত অনেক রোগীকে দীর্ঘদিন ওষুধ সেবন করতে হয়। এসব ওষুধের দাম বেড়ে গেলে লাখো রোগী নিয়মিত চিকিৎসা থেকে বঞ্চিত হতে পারেন। অনেকে অর্থের অভাবে ওষুধ খাওয়া বন্ধ করে দিতে বাধ্য হবেন। এতে রোগের জটিলতা ও অকালমৃত্যুর হার বাড়তে পারে।

বিবৃতিতে তারা আরও বলেন, রাষ্ট্রের দায়িত্ব জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা; কোনোভাবেই ওষুধের বাজারকে অনিয়ন্ত্রিত মুনাফার সুযোগ করে দেওয়া নয়।

ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স সরকারের প্রতি অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধের কার্যকর মূল্যনিয়ন্ত্রণ বজায় রাখা, বাজার তদারকি জোরদার করা, ওষুধ কোম্পানির হাতে নতুন করে ছেড়ে দেওয়া ১৮০টি ওষুধের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা এবং রোগীবান্ধব জাতীয় ওষুধনীতি প্রণয়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

অনতিবিলম্বে এই জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে চিকিৎসক সমাজ, স্বাস্থ্যকর্মী, রোগী ও সচেতন নাগরিকদের সঙ্গে নিয়ে বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন এনএইচএ নেতারা।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৩ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৫৩৪ জন হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে।
দেশের নার্সিং শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিক মানসম্পন্ন নয়। তাই নার্সিং শিক্ষার মান বাড়াতে ফিলিপাইনের সহযোগিতা নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে। এডিবির সহায়তায়...
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে হাসপাতাল পরিচালনায় তিনটি শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে।
ইলিশের ভরা মৌসুমেও রাজধানীর বাজারে কাঙ্ক্ষিত পরিমাণ ও আকারের মিলছে না ইলিশ। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও। এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন ইলিশের স্বাদ থেকে। গত বছরের চেয়ে এবার ইলিশের দৈনিক...
মেহেরপুরের গাংনীতে মাইন সাদৃশ বস্তুর বেশ কয়েকটি বক্স পাওয়া গেছে। মাইন সদৃশ বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থল এসে ঘিরে রেখেছে গাংনী থানা পুলিশ। আজ শনিবার সকালে স্থানীয়রা এগুলো দেখতে পায়। 
দীর্ঘ তিন দশক ধরে চলচ্চিত্রাঙ্গনে সবচেয়ে আলোচিত ঘটনা চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু। সেই ঘটনার এক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন রিজভী আহমেদ ওরফে ফরহাদ। সেসময় তিনি রাজসাক্ষী হয়ে নায়কের মৃত্যুতে কয়েকজনের...
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি বলেছেন, ‘বর্তমান সময়ে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তিতে দক্ষ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর