মেসির বাবার মৃত্যুর গুঞ্জন

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৬:১৬ পিএম

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন উঠেছে। আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে গোল ডটকম। তবে পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

৬৮ বছর বয়সী হোর্হে মেসি দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন।

এর আগে গত জুনে বিশ্বকাপে আলজেরিয়ার বিরুদ্ধে গোল করার পর লিওনেল মেসিকে বেশ আবেগপ্রবণ হয়ে কাঁদতে দেখা যায়। ম্যাচের পর তিনি বলেছিলেন, ‘আমি কেন কাঁদছিলাম? ফুটবলের সঙ্গে এর বিন্দুমাত্র সম্পর্ক ছিল না। বিগত কয়েকটা দিন ধরে আমি খুব কঠিন সময় পার করছি।’

তাঁর এই মন্তব্যের পরই ফুটবল বিশ্বে তীব্র গুঞ্জন ছড়ায়। একাধিক সংবাদমাধ্যম দাবি করে, বিষয়টি তাঁর বাবার শারীরিক অসুস্থতার সঙ্গে সম্পর্কিত; যদিও তখন পরিস্থিতি নিয়ে নানা সাংঘর্ষিক খবর আসছিল।

পরিস্থিতি সামাল দিতে সে সময় মেসির পরিবারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল, ‘মেসি পরিবার সবাইকে জানাতে চায় যে হোর্হে মেসি বর্তমানে স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। তিনি এখন বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘গত কয়েক ঘণ্টায় ছড়িয়ে পড়া নানা খবর, গুজব ও অনুমানের বিষয়ে পরিবার গভীর উদ্বেগ প্রকাশ করছে। সম্পূর্ণ ব্যক্তিগত একটি পারিবারিক বিষয়ে অনেকের কাছ থেকে যে অসংবেদনশীলতা, শ্রদ্ধাবোধের অভাব ও গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা দেখা গেছে, তা অত্যন্ত দুঃখজনক।’

এরপর জুলাইয়ের শেষ দিকে মেজর লিগ সকারের (এমএলএস) অল-স্টার গেম থেকেও নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি। ধারণা করা হয়, অসুস্থ বাবাকে দেখতেই তিনি সে সময় ছুটি নিয়েছিলেন। তবে এর কয়েক দিন পর তিনি পুনরায় এমএলএসের ম্যাচে মাঠে ফেরেন।

ফিফার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কের জেরে, সংস্থাটির সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পদত্যাগের দাবি জানিয়েছে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশন। প্রথম ফুটবল ফেডারেশন হিসেবে...
অথচ এই দিওমান্দের ছোট বেলায় জার্সি কেনার টাকা ছিল না। বাজার থেকে নকল জার্সি কিনে, জার্সির পেছনে ‘প্রিয় তারকা’ ক্রিস্টিয়ানো রোনালদোর নাম মার্কার দিয়ে হাতে লিখতেন ইয়ান দিওমান্দে। এতটাই অর্থকষ্টের...
অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে রেয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে রাজি হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুসারে, ২০৩২ সালের জুন পর্যন্ত স্প্যানিশ ক্লাবটিতেই থাকবেন ভিনি। গতকাল বৃহস্পতিবার এক...
বিশ্বকাপের মতো টুর্নামেন্টের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে দেওয়ার এক পরিকল্পনায় নিজের চেয়ারই প্রায় হারাতে বসেছিলেন তিনি। উয়েফা, কনক্যাকাফের মতো ফুটবল সংস্থাগুলো তাঁর...
সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের কমিটিতে আছেন বিআরটিএর সহকারী পরিচালক আব্দুর রশিদও। তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শনসহ কারণ অনুসন্ধান, কারও গাফিলতি ছিল কি না...
সারাদেশে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় এসব কথা বলেন তিনি।
আজ দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানার পাশে কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের এএসআই সোহেল রানা ও এসআই রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে গ্রেপ্তারি...
ইলিশের ভরা মৌসুমেও রাজধানীর বাজারে কাঙ্ক্ষিত পরিমাণ ও আকারের মিলছে না ইলিশ। সরবরাহ কম হওয়ায় বাজারে বেড়েছে দামও। এতে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন ইলিশের স্বাদ থেকে। গত বছরের চেয়ে এবার ইলিশের দৈনিক...
লোডিং...

এলাকার খবর