২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। বিগত সরকার টিকা না রেখে যাওয়ায় সংকট হয়েছিল বলেও অভিযোগ করেন মন্ত্রী।

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ এএম

২৫ সেপ্টেম্বর থেকে ব্যাপকভাবে হামের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাওয়াত হোসেন। বিগত সরকার টিকা না রেখে যাওয়ায় সংকট হয়েছিল বলেও অভিযোগ করেন মন্ত্রী।

আজ বৃহস্পতিবার বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ধানমন্ডির উইমেন্স কলেজে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে হামের টিকার একটি বড় চালান দেশে এসেছে। চলতি মাসের ১৭ তারিখ আরেকটি চালান আসবে।

হামে মৃত্যুতে বর্তমান সরকারের কোনো দায় নেই বলেও জানান মন্ত্রী।

এদিকে ডেঙ্গু নিয়ে মন্ত্রী জানান, যেদেশে প্রতি গজে পানি জমে থাকে, সেদেশে মশা আটকানো সম্ভব না। ঢাকার বাইরে প্রতি হাসপাতালে ডেঙ্গুর ব্যবস্থা আছে। কিন্তু ডেঙ্গু হলেই সবাই ঢাকায় চলে আসে।

অনেক রোগীর অভিযোগ ডাক্তাররাই ঢাকাতেই পাঠিয়ে দেয়, এমন অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী জানান, ডাক্তারদের মধ্যেও একটা ভীতি কাজ করে বলে তারা ঢাকায় রোগী পাঠিয়ে দেয়।

হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
হামের উপসর্গে গত ২৪ ঘন্টায় আরও ২ জনের প্রাণহানি হয়েছে। এতে করে গত ১৫ মার্চের পর থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯৯৯ জনে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯৭ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪ জনে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৯৮ জন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোট হবে আগামী ২৯ অক্টোবর। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণসহ মূল্যায়নের ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
রাজধানীর মহাখালীতে একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। 
রাজধানীর ধানমন্ডিতে একটি জুতার শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই আগুন সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ১২টার দিকে।
লোডিং...

এলাকার খবর