হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৯৭

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে  ৯৯৭ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ২১৬ জন। 

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৫৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। আর নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬০ জনের শরীরে। এ নিয়ে সারা দেশে হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ হাজার ৭৫৬ জনে। আর উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ৬৫ হাজার ৩০৪ জনের শরীরে। 

উল্লেখ্য, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৭০ জন এবং হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৯ হাজার ৮৩১ জন।

সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ রোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১২১ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি হয়েছে ১১৭ জনের। গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫৫৮ জন, যা এখন...
গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯১৭ জন। শনিবার...
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৮৭ জনে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইনি সংকটে শেখ হাসিনাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারছে না সরকার। এসব সম্পত্তি ক্ষতিপূরণ হিসেবে দিতে ট্রাইব্যুনালের আইন থাকলেও, প্রক্রিয়ার বিষয়ে বিধিমালা...
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘আরমান বাহিনীর’ প্রধান মো. আরমান হোসেন দিপু ওরফে শুটার আরমানকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার খুলনার রূপসায় র‍্যাব-৬ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য...
সাতক্ষীরায় ৫৬ বোতল কোরেক্স সিরাপসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের আটক করা হয়।
গত বছরের তুলনায় এ বছরের প্রথম ৭ মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে সাড়ে ৬ শতাংশ। গত শনিবার যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) এ তথ্য জানায়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর