৮ দিনে ৪৯ মৃত্যু: গ্রামেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম

সেপ্টেম্বর থেকে অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার শঙ্কা কীটতত্ত্ববিদদের। এবছর ডেঙ্গুতে মারা গেছেন ২৯৪ জন। আক্রান্ত ছাড়িয়েছে, ৯৪ হাজার। সেপ্টেম্বরেই আক্রান্ত ৪৩ হাজার ৭৭৪ জন। মারা গেছে ১৪৮ জন। ঢাকার পর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে। শহর ছাড়া গ্রামেও ডেঙ্গু রোধে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। 

দেশে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। বাড়ছে মৃত্যুও। ঢাকার পর সবচেয়ে বেশি ঝুঁকিতে খুলনা বিভাগ। চলতি বছর এই বিভাগে আক্রান্ত ১৫ হাজার ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ৫৯ জন। আর গত ৭ দিনেই মারা গেছেন ১০ জন।

অতিরিক্ত রোগী থাকায় হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচির পাশাপাশি চলছে সচেতনতামূলক প্রচারণা।’

বরিশাল স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মো. রেফায়েতুল হায়দার বলেন, ‘বরিশাল বিভাগের মধ্যে পিরোজপুরে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরপরই ঝালকাঠি ও বরগুনা জেলায় রোগীর সংখ্যা বেশি। বিভাগে এবছর রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার। মারা গেছেন ২৫ জন।’

চট্টগ্রাম বিভাগে ডেঙ্গু রোগী ১৪ হাজার ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ২৫ জন। আর রাজশাহী বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৫৮ জন। এবছর সবচেয়ে কম রোগী শনাক্ত সিলেট বিভাগে।

কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, ‘সেপ্টেম্বর থেকে অক্টোবরে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোয় জোর দেওয়া দরকার।’

শহরের পাশাপাশি গ্রামেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। এডিস মশার প্রজননস্থল নির্মূলে কাযর্কর পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৮ বছর বয়সী এক তরুণও রয়েছেন। একই সময়ে নতুন করে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ৫১ জন এবং...
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৩৫ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়াল ২৮৯ জনে। আর একদিনে সারাদেশে আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮৬০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ...
ডেঙ্গুর ধরন পরিবর্তন হওয়ায় ডেঙ্গু রোগীরা এখন নতুন করে হার্টের সমস্যায় আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় প্রটোকল অনুযায়ী...
কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে উদ্ধার হওয়া জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধারের ঘটনায় মূল আসামি সুমনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  লালমাই থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে সাংবাদিকদের মারধরের ঘটনায় ৪ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার ও ৩ জনকে সতর্ক করার সুপারিশ করেছে তদন্ত কমিটি। 
হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৪৭ জনে। ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন হামের রোগী...
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ব্যবসায়ীরা চুক্তিকে ইতিবাচক হিসেবে...
লোডিং...

এলাকার খবর