‘ডেঙ্গু প্রতিরোধে নভেম্বর পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকতে হবে’

আপডেট : ২৭ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম

ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নভেম্বর মাস পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা এবং মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

তিনি বলেন, বৃষ্টি কমে গেলেও ডেঙ্গুর ঝুঁকি শেষ হয়ে যায় না। বিগত বছরের অভিজ্ঞতা অনুযায়ী নভেম্বর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ অব্যাহত থাকতে পারে। তাই এ সময়ে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত মশক নিধন কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

সোমবার নগরের টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের সম্মেলনকক্ষে সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন।

সভায় সিভিল সার্জন অফিসের হালনাগাদ পরিসংখ্যান উপস্থাপন করা হয় এবং নগরীতে ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চলমান কার্যক্রম ও করণীয় নিয়ে আলোচনা হয়।

প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা, পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণ এবং যথাযথ চিকিৎসাসেবা— এই চারটি বিষয়কে সমন্বিতভাবে গুরুত্ব দিতে হবে। সংশ্লিষ্ট দপ্তর, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সাধারণ মানুষ নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি এবং সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৯ জনে।  আর একদিনে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১৮ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে  সারা দেশে ৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে। একদিনে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ২ হাজার ২৪৯ রোগী। 
ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সবশেষ ২৪ ঘণ্টার এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সারা দেশে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি হয়েছে ৩৬৮ জনের। আর একদিনে হাসপাতালে নতুন ভর্তি ১ হাজার ৫১২ রোগী। 
গাজীপুরের বেতন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীদের। 
সংস্কারের অভাবে বেহাল ঝালকাঠির ৩০টি কমিউনিটি ক্লিনিক। বেশিরভাগ ভবনের ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা, দেবে গেছে মেঝে। ব্যবহার অনুপযোগী টয়লেট, নেই পানি সরবরাহ। ঝুঁকিপূর্ণ ভবনেই প্রতিদিন...
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ ৩ অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে রায় বৃহস্পতিবার। 
পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সরকারি কার্য, সেবা ও পণ্য সরবরাহসংক্রান্ত দরপত্র বা ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার আগের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর