ভুলে যাওয়া রোগ প্রতিরোধে সহায়ক ভায়াগ্রা: গবেষণা

আপডেট : ০৯ জুন ২০২৪, ১০:২২ এএম

ডিমেনশিয়া বা ভুলে যাওয়া রোগ মস্তিষ্কে ক্ষয়জনিত সমস্যার কারণে হয়ে থাকে। এ রোগে মানুষের বুদ্ধিবৃত্তি, স্মৃতিশক্তি এবং ব্যক্তিত্বের ধরন পরিবর্তন হয়ে যায়। সম্প্রতি নতুন একটি গবেষণায় দেখা গেছে,  যৌন সক্ষমতা বাড়ানোর ওষুধ ভায়াগ্রা এ রোগ প্রতিরোধে সহায়তা করতে পারে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের গবেষকদের করা এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

গবেষকেরা বলছেন, এই যুগান্তকারী গবেষণা ভুলে যাওয়া রোগের চিকিৎসায় নতুন চিকিৎসার পথ তৈরি করতে পারে।

দ্য ওক্সএইচএআরপি ট্রায়ালে ৭৫ জন অংশ নেন, যাদের হালকা স্ট্রোক ছিল অথবা সেরিব্রোভাসকুলার রোগে আক্রান্ত ছিল। অংশগ্রহণকারীরা বেশিরভাগই পুরুষ এবং তাদের বয়স প্রায় সত্তর। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের ভায়াগ্রা ও সিলোস্টেজোল (রক্তনালীর কার্যকারিতাকে সহায়তাকারী ওষুধ) ও প্লাসিবো (ছলৌষধ) দেওয়া হয়।
 
অংশগ্রহণকারীদের তিন সপ্তাহের চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। গবেষকেরা গবেষণায় রক্ত ​​প্রবাহের বেগ এবং সেরিব্রোভাসকুলার রিঅ্যাকটিভিটির পরিবর্তনের ওপর বিশেষ নজর রাখেন। এতে রক্তে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রায় পরিবর্তন হলে রক্তনালীগুলো কীভাবে প্রতিক্রিয়া দেখায় তা বোঝা যায়। 

গবেষণায় দেখা যায়, যারা ভায়াগ্রা নিয়েছেন তাঁদের মস্তিষ্কের রক্তপ্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেইসঙ্গে কার্বন-ডাই-অক্সাইডের মাত্রা পরিবর্তন হলেও রক্তনালীগুলো বেশ প্রতিক্রিয়া দেখিয়েছে। এতে সেরিব্রোভাসকুলার রিঅ্যাকটিভিটিরও উন্নতি হয়েছে। ফলে মস্তিষ্কের রক্তনালীগুলো আরও ভালোভাবে কাজ করে। ভায়াগ্রা রক্ত ​​​​প্রবাহের স্পন্দনশীলতা না কমিয়ে সামগ্রিক রক্ত ​​​​প্রবাহ বাড়ায় এবং মস্তিষ্কে রক্তনালীর কার্যক্ষমতাও বেড়ে যায়। 

গবেষণাটি কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা গেছে। যারা ভায়াগ্রা ও সিলোস্টেজোল নিয়েছেন তারা মাথাব্যথা হওয়ার কথা জানিয়েছেন। সেইসঙ্গে সিলোস্টেজোল গ্রহণকারীরা মাঝারি বা তীব্র ডায়রিয়া হওয়ার কথাও বলেছেন। 

গবেষকেরা বলছেন, ওক্সএইচএআরপি গবেষণা আশাব্যঞ্জক কারণ ভায়াগ্রা স্ট্রোক ও ডিমেনশিয়া রোগ প্রতিরোধে ব্যবহার করা যেতে পারে। তবে গবেষকরা বলছেন, ডিমেনশিয়ার মতো রোগের জন্য ভায়াগ্রার দীর্ঘমেয়াদী সুবিধা এবং সম্ভাব্য প্রয়োগের বিষয়টি বুঝতে আরও গবেষণা প্রয়োজন।

বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বন‍্যা...
হাম, ডেঙ্গু, কোভিডের প্রাদুর্ভাব মোকাবিলায় সক্ষমতা দেখিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কোভিড ডেডিকেটেড হাসপাতালের মতো হাতেগোনা কয়েকটি সরকারি প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এমন...
জুবাইদা রহমান বলেছেন, রাজধানীকেন্দ্রিক স্বাস্থ্যব্যবস্থার কারণে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ আইসিইউ সেবা থেকে বঞ্চিত। ৬৪ জেলার মধ্যে ৩৮ জেলায় আইসিইউ নেই বলেও তিনি উল্লেখ করেন।
গল্পগুজব করে সময় কাটালে হবে না, রোগীরা যেন যথাযথ চিকিৎসা পায় সেদিকে চিকিৎসকদের খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর