বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

'মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার'

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১০:৪৮ এএম

আজ ১০ই অক্টোবর, বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। এই দিবস পালনের উদ্দেশ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রতিটি মানুষের মনোজগতে ইতিবাচক পরিবর্তন আনা। পরিবার, কর্মক্ষেত্র এবং শিক্ষা প্রতিষ্ঠান সবখানেই কিছু দূষিত আবহাওয়া আমাদের মনোজগতকে প্রভাবিত করছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, 'আমাদের মন আমাদের অধিকার'  (Our minds, our rights)। এ বছরের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য, 'মানসিক স্বাস্থ্য সর্বজনীন মানবাধিকার ' (Mental health is a universal human right)।

এই দিবস উদযাপন উপলক্ষে আমাদেরকে মনে করিয়ে দেওয়া হচ্ছে ব্যক্তি মানুষ এবং তার সমষ্টিতে তৈরি সমাজ একই সুতোয় গাঁথা। কাজেই মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে প্রথমত জানার আগ্রহ থাকতে হবে, এই কারণে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন। এই জ্ঞান এবং সচেতনতার উপর ভর করেই সুরক্ষা করা সম্ভব হবে সর্বজনীন মানসিক স্বাস্থ্য অধিকার।
কারণ মানসিক স্বাস্থ্য একটি মৌলিক অধিকার। কাজের প্রত্যেকটা মানুষ তিনি যেই হন, যেখানেই থাকেন, তার অধিকার আছে সর্বোচ্চ সুবিধা সম্পন্ন মানসিক স্বাস্থ্য সেবা প্রাপ্তির। পাশাপাশি তার অধিকার আছে নিজের মানসিক স্বাস্থ্য ঝুঁকি থেকে আত্মসুরক্ষার, অধিকার আছে ভালো মানের স্বাস্থ্যসেবা গ্রহণের। শুধু তাই নয়, সেই মানুষটির অধিকার আছে এবং স্বাধীনতা আছে বৃহত্তর সমাজে অন্তর্ভুক্তির। তিনি ট্রান্সজেন্ডার, প্রান্তিক, ছিন্নমূল, দণ্ডপ্রাপ্ত আসামি, যৌনকর্মী যাই হোন না কেন। কারণ একজন মানুষ হিসেবে আরেকজন নাগরিকের সমপরিমাণ মানসিক স্বাস্থ্য সেবা প্রত্যাশা এবং প্রাপ্তির অধিকার তার আছে।

ভালো মানসিক স্বাস্থ্য আমাদের শারীরিক, সামাজিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের উপর ইতিবাচক সুফল আনে। এক কথায় ভালো থাকার বিষয়কে প্রভাবিত করে। যদিও বৈশ্বিক মানচিত্রে প্রতি আট জনের একজন মানুষ মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে আছেন। যা তাদের শারীরিক স্বাস্থ্য এবং সার্বিক ভালো থাকাকে ব্যাহত করছে। শুধু কি তাই? অসুস্থ মানসিক স্বাস্থ্য আমাদের অন্যদের সঙ্গে আন্ত–সম্পর্ককেও দূষিত করছে, জীবনযাত্রার গুণগতমান কমিয়ে দিচ্ছে। আশঙ্কার কথা হলো, তরুণ প্রজন্ম এবং কিশোরদের মানসিক স্বাস্থ্যের ভয়ংকর অবনতি পরিলক্ষিত হচ্ছে। যা শুধুমাত্র মনোদৈহিক নয় ভবিষ্যতে ব্যাপক মনোসামাজিক নেতিবাচক প্রভাব ও বিস্তার করবে। ইতিমধ্যেই বর্তমান বিশ্ব তার কিছুটা ছোঁয়া পাচ্ছে। বাংলাদেশে কিশোর গ্যাং এর উদ্ভব তাই বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। এই ক্রান্তিকালে এটি একটি প্রতিচ্ছবি।

মানুষ ক্রমান্বয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন হচ্ছে। ফলশ্রুতিতে মানুষের সমাজ বিচ্ছিন্নতা এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই লেখাটি যারা পড়ছেন তাদেরকে অনুরোধ করব, আসুন একটু নিজের চোখে আয়না ধরি! একটু ভাবি, আমার নিজের এবং পাশের মানুষটির মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আমি কি করছি? এই পাশের জনটি হতে পারেন আমার সন্তান, জীবনসঙ্গী, বাবা মা, গৃহকর্মী, সহকর্মী, সহযাত্রী। মনে রাখতে হবে পাশের জন ভালো না থাকলে সেই আগুনের আঁচ আমিও পাব। কারণ দিনশেষে, we are not independent we are interdependent।

লেখক: চিকিৎসক, কাউন্সেলর সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার বাংলাদেশ।

ডায়াবেটিস বর্তমান পৃথিবীর অন্যতম ভয়াবহ স্বাস্থ্য সমস্যা। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিসের রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি হলো খাদ্যাভ্যাস। অনেক খাবারই...
রাতের খাবার তাড়াতাড়ি খাওয়া একটি স্বাস্থ্যকর অভ্যাস। রাতের খাবার যত দেরিতে খাবেন, ততই সমস্যা বাড়বে। তাই রাতে ঘুমানোর অন্তত দুই থেকে তিন ঘণ্টা আগে খাওয়ার পর্ব শেষ করা প্রয়োজন। এই অভ্যাস শরীরকে...
পেটে বাড়তি মেদ কারোই ভালো লাগে না, কারণ এটি কেবল দেখতে খারাপ লাগে না, এটি হৃদরোগ, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভারের মতো গুরুতর স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে। ভুল খাদ্যাভ্যাসের কারণে বাড়তে পারে পেটের...
দইতে পাওয়া উচ্চ মাত্রার ক্যালসিয়াম এবং প্রোটিন ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখতে পারে। খাবারের আগে দই খেলে তা অতিরিক্ত খাওয়া রোধ করতে পারে। দইয়ের প্রোটিন...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হামের উপসর্গ নিয়ে রোববার ৭ শিশুর মৃত্যু হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়াল ১ হাজার ১৯৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৩১৯ জন রোগী। 
সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে জানতে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহকে ডেকে বিস্তারিত ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর