ফুসফুসের ক্যানসার সম্পর্কে যা যা জেনে রাখা খুবই প্রয়োজন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৯:৫৮ এএম

আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ফুসফুস। বায়ু দূষণসহ নানা কারণে ফুসফুসের ক্যানসার হতে পারে। এ ছাড়া ঘন ঘন শ্বাসতন্ত্র সংক্রমণের ফলেও ফুসফুসের ক্যানসারের ঝুঁকি থাকে।

ফুসফুসের কোষের অস্বাভাবিক বৃদ্ধির ফলে হয় ক্যানসার। এই ক্যানসার ফুসফুসে থেকে শুরু হয়ে শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে যেতে পারে। এভাবে ছড়িয়ে পড়াকে বলে মেটাস্টেসিস। ঢাকায় ক্যানসারে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।

আবার এদের মধ্যে বেশির ভাগই আছেন, যারা ফুসফুসের ক্যানসারে আক্রান্ত।

ধূমপানের কারণে ৮৫-৯০ শতাংশ মানুষ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন। কেবলই যে প্রত্যক্ষ ধূমপানে ক্ষতি হয়, তা কিন্তু নয়। পরোক্ষ ধূমপান অর্থাৎ ধূমপায়ীর সিগারেটের ধোঁয়ায় পাশে অবস্থান করা মানুষটিও স্বাস্থ্যঝুঁকির শিকার হন। 

কারণ
১. দূষিত পরিবেশ 
২. সিগারেটের ধোঁয়া
৩. অন্যান্য রাসায়নিকের ধোঁয়া 

লক্ষণ
১. একটানা কাশি হওয়া, কাশির সময় বুকে ব্যথা। 
২. কাশির সঙ্গে রক্ত।
৩. সামান্য পরিশ্রমে শ্বাসকষ্ট।
৪. মাথায় যন্ত্রণা। 
৫. ক্লান্তি বোধ করা।  
৬. কারণ ছাড়া ওজন কমে যাওয়া। 
৭. কণ্ঠস্বর পরিবর্তন বা কণ্ঠস্বর ভেঙ্গে যাওয়া।
৮. খিদে কমে যাওয়া।
৯.  সারাক্ষণ ঘুম ঘুম ভাব। 
১০.  হাড় ব্যথা। 

এ রকম উপসর্গ দেখা দিলে অনেকেই পাত্তা দেন না। কেবল মুখ দিয়ে রক্ত বের হলে, তবেই টনক নড়ে। তবে এ রকম উপসর্গ দেখা দিলে এবং নিজে ধূমপায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

করণীয়
১. যারা ধূমপান করেন, তাদের উচিত ধূমপান পরিহার করা।
২. পরোক্ষ ধূমপান এড়িয়ে চলুন।
৩. ঘরের বাইরে বের হলে মাস্ক পরিধান করুন।
৪. স্বাস্থ্যকর জীবনযাপন করুন।
৫. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান। 
৬. কলকারখানার ধোঁয়া থেকে নিজেকে রক্ষা করে চলুন।
৭. ক্যানসার প্রতিরোধে স্ক্রিনিংয়ের মাধ্যমে সমস্যা নির্ণয় করুন।

লেখক: সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহে যখন শহর-গ্রাম পুড়তে থাকে। তখন হঠাৎ এক পশলা বৃষ্টি যেন স্বস্তির বার্তা নিয়ে আসে। গরমে হাঁসফাঁস করা মানুষ স্বাভাবিকভাবেই বৃষ্টিকে স্বাগত জানায়। কিন্তু এই আকস্মিক আবহাওয়া...
তাপপ্রবাহ এখন আর হঠাৎ করে আসে না। বরং আগেভাগেই শুরু হয়। আর দীর্ঘ সময় ধরে থাকে। এতে সাধারণ মানুষ যেমন কষ্টে পড়ে, তেমনি হৃদরোগীদের জন্য ঝুঁকি আরও বেশি। চিকিৎসকেরা বলছেন, এই সময়টায় সামান্য অসতর্কতাও...
ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন ৪২ বছর বয়সী রেজওয়ান পারভেজ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় তিনি গিয়েছিলেন মাত্র কয়েক মাস আগে। রিপোর্টে সবকিছুই ছিল স্বাভাবিক। ইসিজি ঠিক, কোলেস্টেরলও নিয়ন্ত্রণে।...
বাইরে প্রচণ্ড রোদে বেশি সময় থাকলে যেমন হিট স্ট্রোকের ঝুঁকি থাকে। তেমনি পর্যাপ্ত পানি না খেলে শরীর দ্রুত পানিশূন্য হয়ে ডিহাইড্রেটেড হয়ে যায়। কিন্তু সমস্যা হলো, অনেক সময় এই দুই অবস্থার লক্ষণ একই রকম...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর