মানসিক চাপে নিজেকে যেভাবে ভালো রাখবেন

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৯:৫৫ এএম

মানুষ অনেক কারণে মানসিক চাপে পড়ে। সেটা হতে পারে পারিবারিক বা সামাজিক অথবা ব্যক্তিগত কারণে। আত্নবিশ্বাস মানুষকে বাঁচিয়ে রাখে। সেই আত্নবিশ্বাসে যখন টান পড়ে, তখন মানুষ মানসিকভাবে ভেঙে পড়ে।

মানসিক বিষণ্নতা থেকে রক্ষা পেতে মানুষ কতই কিছুই না করে। এই সময় প্রয়োজন পরিবার, বন্ধু আর কাছের মানুষের সহযোগিতা। অধ্যাপক ডা. সানজিদা শাহরিয়া মনে করেন, মানসিক চাপের সঙ্গে আপাত দৃষ্টিতে শুধু মানসিক স্বাস্থ্য সংযুক্ত থাকলেও প্রকৃতপক্ষে আরও তিনটি স্বাস্থ্যের যোগসূত্র আছে। যেমন–

প্রথমটি হল শারীরিক স্বাস্থ্য: এই ক্ষেত্রে পর্যাপ্ত বিশ্রাম, ঘুম, সুষম খাদ্য, ব্যয়াম ইত্যাদি মানসিক চাপ কমাতে ইতিবাচক ভূমিকা রাখে।

দ্বিতীয়টি হল সামাজিক স্বাস্থ্য: ইদানিং যে পরিমাণ ট্রল ফেসবুক খুললে দেখা যায়, তাতেই বোঝা যায় কী পরিমান নেতিবাচক চিন্তা মানুষের মনকে কলুষিত করছে। বর্তমান সমাজ পরিবর্তিত হয়ে ক্রমাগত এমন একটি সমাজে পরিণত হচ্ছে যেখানে কিশোর গ্যাং এর আবির্ভাব ঘটছে। কাজেই সমাজকে সুস্থ না করলে মানসিক চাপ কমানো কখনোই সম্ভব হবে না।

তৃতীয় এবং শেষ অংশটি হলো আধ্যাত্মিক স্বাস্থ্য: ধর্মীয় চেতনা এবং আধ্যাত্মিক স্বাস্থ্যের মধ্যে একটি ওভারল্যাপিং জায়গা থাকলেও দুটো আলাদা। আধ্যাত্মিক স্বাস্থ্যের এক নম্বর অর্থ হচ্ছে নিজের সঙ্গে নিজের আন্তঃসম্পর্ক কেমন তা উপলদ্ধি করা। আমরা প্রত্যেকটি মানুষ কখনো কি নিজেকে প্রশ্ন করেছি আমি কেন এসেছি? আমার জীবনের উদ্দেশ্য কি? আমাকে আসলে কোন প্রয়োজন আছে এই পৃথিবীর? এই উত্তরগুলো যখন নেতিবাচক হয়ে যায়, তখন নিজের কাছে নিজের পৌঁছানোর সেতুটি আমরা ভেঙে ফেলি। তখন আমরা হীনমন্যতায় ভুগি।

এবার আধ্যাত্মিক স্বাস্থ্যের দুই নম্বর অর্থ হচ্ছে নিজের সঙ্গে অন্যদের সম্পর্ক।  তা হতে পারে মানুষ, অন্যান্য প্রাণী এবং প্রকৃতির মধ্যে সম্পর্ক। ইদানিং অনেক বেশি পরিবেশ দূষণ হচ্ছে, প্লাস্টিকের প্যাকেটটি যদি ময়লা ফেলার বিনে ফেলি, অথবা তীব্র দাবদাহে বারান্দায় ছোট্ট একটা বাটিতে পানি রাখি তাহলে আমাদের নিজেদের সঙ্গে অন্যদের যোগাযোগের সেতুটা অনেক শক্তিশালী হয়।

আধ্যাত্বিক স্বাস্থ্যের তিন নাম্বার জায়গাটা হচ্ছে আমাদের সঙ্গে পরিস্থিতি বা সময়ের সম্পর্ক। আমরা নিজেদের সঙ্গে সময়ের প্রয়োজনে উপযুক্ত আচরণ করতে পারছি কিনা? প্রতিবাদ করার সাহস রাখি কিনা, অন্যথায় সময়ের প্রয়োজনকে চিনতে ভুল করলে মানসিক চাপ কখনোই কমবে না।

আসুন জেনে নিন, মানসিক চাপ কমিয়ে সুস্থ থাকার কিছু উপায়।   

১. এই সময় মন থেকে নেতিবাচক ভাবনা দূরে ফেলে দিন। প্রতিদিন ভালো কোনো কাজ করার চেষ্টা করুন।

২. চলার পথে ভুল হতেই পারে। তাই নিজের সমালোচনা গ্রহণ করার মতো মানসিকতা তৈরি করুন।

৩. রেগে গেলেন তো হেরে গেলেন, তাই সাধারণ বিষয় নিয়ে রেগে যাবেন না।

৪. প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর চেষ্টা করুন। ঘুম মানসিক চাপ কমাতে সাহায্য করে।

৫. পরিবার,বন্ধু বা কাছের কাউকে নিজের কষ্টের কথা খুলে বলুন। এতে দেখবেন আপনি মানসিকভাবে শান্তি পাচ্ছেন।

৬. মানসিক অস্থিরতা কমাতে মেডিটেশন করতে পারেন। বুক ভরে শ্বাস নিন।

৭. শুনতে পারেন পছন্দের কোনো গান। এ ছাড়া বই পড়ুন, ছবিও আঁকতে পারেন।

৮. নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে মনে মনে এক থেকে দশ গুনে নিন। দেখবেন কিছুটা আরাম পাবেন।

৯. সমস্যা সমাধানে কারণ খুঁজে বের করুন। এ সময় মাথায় ঘুরতে থাকা চিন্তা যুক্তি দিয়ে ব্যাখ্যার চেষ্টা করুন।

১০. যদি দেখেন সমস্যা ক্রমশ বাড়ছে। তখন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১ হাজার ১৮১ জনে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য...
দেশে ১১৭টি অত্যাবশ্যকীয় ওষুধের বড় একটি অংশই বাজারে নেই। ফলে প্রেসক্রিপশন হাতে এক ফার্মেসি থেকে অন্য ফার্মেসিতে ছুটেও মিলছে না অত্যন্ত প্রয়োজনীয় এসব ওষুধ। উৎপাদকেরা বলছেন, দীর্ঘদিন লোকসানে থাকা অনেক...
মানসিক স্বাস্থ্যসেবায় সামাজিক কর্মীদের সম্পৃক্ত করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বিশ্ব মানসিক...
অবকাঠামোর অভাবে এখনো শোচনীয় দেশের মানসিক স্বাস্থ্য সেবা। পরিসংখ্যান মতে, আক্রান্তদের ৯২ শতাংশের বেশি সঠিক সেবা পান না। জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউট জানিয়েছে, এ বিষয়ে সাম্প্রতিক গবেষণা না থাকায়...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর