শীতে চনমনে ভাব আনবে ইয়োগা    

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম

ভোরে রুটিনমাফিক অ্যালার্ম বেজে ওঠে। সেটি বন্ধ করে আবার ঘুম। বিছানায় শুয়ে, গড়িয়ে কেটে যায় আরও মিনিট পনের। 

শীতে এই গল্প বলতে গেলে আমাদের সবার! লেপ-কম্বলের উষ্ণতা থেকে বেরিয়ে আসতে আসতেই দিনের অনেকটা সময় পেরিয়ে যায়। আলস্য ভাব কাটে না গোটা দিনেও। এই রকম পরিস্থিতি থেকে সহজেই মুক্তি দিতে পারে ইয়োগার কিছু আসন।    

সহজ এ আসনগুলো দিনের যে কোনও সময়ে করতে পারেন। তবে সকালে ঘুম থেকে উঠে করতে পারলে সবচেয়ে বেশি মাত্রায় সুফল পাওয়া যাবে। 

সূর্য নমস্কার

১২টি ইয়োগা আসনের সন্নিবেশ এই আসনটি। ছবি: পেক্সেলস

দিনের শুরুতেই এই আসনটি চর্চা করুন। ১২টি ইয়োগা আসন একত্রিতভাবে সূর্য নমস্কার নামে পরিচিত। এই আসনের ফলে শরীরের রক্ত সঞ্চালন ভালো হয়, আমাদের শরীরে নমনীয়তা আসে। সকালে খালি পেটে সূর্য নমস্কার করা হলে কোষ্ঠকাঠিন্য, বদহজম থেকেও মুক্তি পাওয়া যায়।

বৃক্ষাসন

সকালবেলা পেশিকে সক্রিয় করে তুলতে এই আসন খুবই উপযোগী। যারা নতুন নতুন ইয়োগা অনুশীলন করছেন, তাদের জন্যও এই আসনটি অত্যন্ত সহজ।

এ আসনের ফলে পা এবং মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়। ছবি: ফ্রিপিক

শরীরের ভারসাম্য ঠিক রাখে বৃক্ষাসন। এ আসনের ফলে পা এবং মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায়। এ ছাড়া এটি আমাদের মনোযোগ বাড়াতে এবং চাপ ও উদ্বেগ কমাতে পারে।

ভুজঙ্গাসন

কাঁধ ও শরীরের ওপরের অংশে নমনীয়তা আসে এই আসনের ফলে। ছবি: ফ্রিপিক

এ আসনে শরীরের উপরিভাগ দেখতে সাপের ফনার মতো লাগে, এজন্য ইংরেজিতে একে ‘কোবরা পোজ’ বলা হয়। এই আসনে মেরুদণ্ড সংলগ্ন পেশিগুলোর রক্ত সঞ্চালন বাড়ে, কাঁধ ও শরীরের ওপরের অংশে নমনীয়তা আসে, উদ্বেগ দূর হয়। যাদের একটানা চেয়ার-টেবিলে বসে কাজ করতে হয়, তাদের জন্য দারুণ উপকারী এই আসন। 

পশ্চিমোত্তানাসন

সকালের নরম রোদে খোলা মাঠে ইয়োগা চর্চার ধারা জনপ্রিয় হচ্ছে আমাদের দেশেও। ছবি: পেক্সেলস

শরীরের পেছন দিক, কাঁধ, কোমর প্রভৃতি অংশে এই আসনের ফলে বেশি ব্যায়াম হয়। পেট ও কোমরের অপ্রয়োজনীয় মেদ কমিয়ে দেহের গড়ন সুন্দর করে এই আসন। হজমশক্তি ভাল রাখতে ও মেদ ঝরাতেও পশ্চিমোত্তানাসন দারুণ উপকারী।  

তথ্যসূত্র: দ্য হেলথ সাইট 

রোমাঞ্চকর বইয়ের পাতায় কখনো চোখ বুলানো হয়নি তাঁর। রহস্য রোমাঞ্চের ‘মাসুদ রানা’ কিংবা ‘তিন গোয়েন্দা’—এর কোনোটিই কখনো ছুঁয়ে দেখেননি জাহিদুল ইসলাম জাহিদ। অথচ আজ তিনি নিজেই এক জীবন্ত রোমাঞ্চের নাম।...
অ্যালকোহল, ড্রাগ এবং পার্টির সঙ্গে ক্রমশ জড়াচ্ছে বয়স্ক ব্যক্তিদের নাম! বিভিন্ন জরিপে দেখা গেছে যে, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের মতো দেশগুলোতে অল্পবয়সীরা মদ্যপানের হার কমালেও ৫৫ বছরের...
সফল হতে হলে ঝুঁকি নিতেই হয়। আর তার কারণে ভুল–ভ্রান্তি বা ব্যর্থতা অতি স্বাভাবিক বিষয়। গুরুত্বপূর্ণ হলো ভুল বা ব্যর্থতা স্বীকার করে নিয়ে সেটিকে ঠিক মতো বিশ্লেষণ করে তা থেকে শিক্ষা নেওয়া এবং পরবর্তী...
শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও আমাদের সকলের নজর দেওয়া উচিত। বছরের শুরুতে এই দিবসটির মাধ্যমে সেই কথাটিই আরেকবার মনে করিয়ে দেওয়া হয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর