আজ শরীর-মন ভালো রাখার দিন  

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:২৩ এএম

শরীর ও মন অঙ্গাঙ্গীভাবে জড়িত। শারীরিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিষণ্নতা, উদ্বেগজনিত রোগসহ বিভিন্ন ধরনের মানসিক রোগের প্রকোপ দেখা যায়। আবার দীর্ঘমেয়াদী মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ডায়াবেটিস, উচ্চ-রক্তচাপসহ বিভিন্ন ধরণের শারীরিক রোগের প্রাদুর্ভাব দেখা যায়।

শরীরের ভালো থাকার সঙ্গে তাই অনেকটাই জড়িয়ে রয়েছে মনের ভালো থাকা। এ নিয়েই আজ ৩ জানুয়ারি পালন করা হয় ইন্টারন্যাশনাল মাইন্ড-বডি ওয়েলনেস ডে বা আন্তর্জাতিক দেহমন সুস্থতা দিবস।

শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও আমাদের সকলের নজর দেওয়া উচিত। বছরের শুরুতে এই দিবসটির মাধ্যমে সেই কথাটিই আরেকবার মনে করিয়ে দেওয়া হয়। 

দিনটির প্রচলনের সঙ্গে জড়িয়ে আছে গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসের নাম। হাজার হাজার বছর ধরে চিকিৎসাশাস্ত্রে প্রাকৃতিক ওষুধ ব্যবহৃত হয়ে আসছে। আর হিপোক্রেটিস সব সময় তাঁর বক্তৃতা ও গবেষণায় প্রাকৃতিক ওষুধের পক্ষে কথা বলেছেন।  

আন্তর্জাতিক দেহমন সুস্থতা দিবস আমাদের মন এবং শরীরের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্কের জন্য সচেতনতা বাড়ায়। এ দিন বিভিন্ন প্রাকৃতিক ওষুধের গুণাগুণ নিয়ে আলোচনা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের যুগে এসে মানুষ এখন আবার প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ চিকিৎসা পদ্ধতিতে ঝুঁকছে। 

পরিবার,বন্ধু বা কাছের কাউকে নিজের বহুদিনের জমানো কষ্টের কথা খুলে বলুন। ছবি: ফ্রিপিক

যেভাবে উদযাপন করবেন দিনটি

ঘরের বাইরে থেকে একটু বেরিয়ে আসতে পারেন। হাঁটা মন ভালো করার ক্ষেত্রে দারুণ কাজ করে। কিছুক্ষণ বাইরের খোলা হাওয়ায় হেঁটে আসুন। 

মন থেকে নেতিবাচক ভাবনা দূরে ফেলে দিন। পরিবার,বন্ধু বা কাছের কাউকে নিজের বহুদিনের জমানো কষ্টের কথা খুলে বলুন। দেখবেন অনেকটাই মানসিক শান্তি লাভ করেছেন। শুনতে পারেন পছন্দের কোনো গান। এ ছাড়া বই পড়তে পারেন, ছবিও আঁকতে পারেন।

হাঁটা মন ভালো করার ক্ষেত্রে দারুণ কাজ করে। ছবি: ফ্রিপিক

মানসিক অস্থিরতা কমাতে মেডিটেশন করতে পারেন। ‘নিউ ইয়ার রেসোল্যুশন’ এর তালিকায় হয়তো যোগ এবং মেডিটেশনের কথা আগেই লিখেছেন; আজ থেকেই নাহয় এর চর্চা শুরু করুন।     

আজ বিশ্ব বাবা দিবস। যে মানুষটি সন্তানের প্রথম ভরসা, প্রথম শিক্ষক, প্রথম নায়ক, তাকে সম্মান জানাতেই এই বিশেষ দিন। তবে দিনটি সবার জন্য একই আবেদন নিয়ে আসে না। কারো জন্য দিনটি, বাবার সঙ্গে আনন্দময় সময়...
রোমাঞ্চকর বইয়ের পাতায় কখনো চোখ বুলানো হয়নি তাঁর। রহস্য রোমাঞ্চের ‘মাসুদ রানা’ কিংবা ‘তিন গোয়েন্দা’—এর কোনোটিই কখনো ছুঁয়ে দেখেননি জাহিদুল ইসলাম জাহিদ। অথচ আজ তিনি নিজেই এক জীবন্ত রোমাঞ্চের নাম।...
বিশ্বজুড়ে রয়েছে নানা দিবস। সেগুলো নিয়ে হয় নানা আয়োজনও। কিন্তু পুরুষদের নিয়েও যে একটি আন্তর্জাতিক দিবস আছে, সেটা কি সবাই জানেন? অনেকের কাছেই এই দিবসটি এখনও অপরিচিত। হ্যাঁ, আজ ১৯ নভেম্বর, আন্তর্জাতিক...
প্রতি বছর অক্টোবরে দ্বিতীয় শুক্রবারে পালিত হয় বিশ্ব ডিম দিবস। এই দিনটি ডিমের বহুমুখী ব্যবহার, সাশ্রয়ী মূল্য ও অসাধারণ পুষ্টিগুণের প্রতি সচেতনতা বাড়াতে উদ্‌যাপন করা হয়। এই আয়োজনের পেছনে রয়েছে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর