ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে পুরান ঢাকার নিয়ে মিনিয়েচার প্রদর্শনী

আপডেট : ২০ নভেম্বর ২০২৫, ১২:১৪ পিএম

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার গুলশান শাখায় উদ্বোধন করা হলো শিল্পী কাজী সালাহউদ্দিন আহমেদের একক মিনিয়েচার চিত্র প্রদর্শনী ‘সিটি অব মেমোরিস’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে চিলির সম্মানিত কনসাল আসিফ এ চৌধুরী। শিল্পীর ১৪০টি মিনিয়েচার চিত্রকর্ম নিয়ে সাজানো হয়েছে এবারের প্রদর্শনী। যা তাঁর সাম্প্রতিক শিল্পভাবনা ও ব্যক্তিগত অভিব্যক্তির স্বতন্ত্র রূপকে দর্শকদের সামনে তুলে ধরছে।

প্রদর্শনীতে থাকা সব ছবি ঘুরে দেখেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে। ছবি: আলিয়ঁস ফ্রঁসেজ

প্রদর্শনীর মূল অনুপ্রেরণা পুরান ঢাকা। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও সামাজিক স্মৃতির এক ঘনবসতিপূর্ণ জগৎ। মুঘল আমল থেকে বিকশিত এই পুরোনো শহর ছিল বহু প্রজন্মের জীবনধারা, সম্পর্ক, গল্প আর পারস্পরিক সহাবস্থানের প্রাণকেন্দ্র। সংকীর্ণ গলি, যুক্ত আঙিনা আর ঘনিষ্ঠ সামাজিক কাঠামোর মধ্য দিয়ে গড়ে ওঠা এমন এক জীবনপ্রবাহ, যা আজও চেনা যায়। তবে সময়ের প্রবাহে এই ঐতিহ্য দ্রুত হারিয়ে যাচ্ছে। ঔপনিবেশিক যুগের পরিবর্তন, ১৯৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতি এবং সাম্প্রতিক নগরায়ণের চাপ। সব মিলিয়ে পুরান ঢাকার পুরোনো স্থাপত্য, নীরব পাড়া, অলংকরণযুক্ত বাড়িঘর আর যৌথ বসতি বদলে যাচ্ছে কাচ–কংক্রিটের বহুতল স্থাপনায়। হারিয়ে যাচ্ছে বহু মূল্যবান স্মৃতি।

১৯৮৭ সালে প্রথম প্রদর্শনীর মাধ্যমে কাজী সালাহউদ্দিন আহমেদের শিল্প যাত্রার শুরু। এরপর তিনি দেশ-বিদেশে বহু দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন। সেই সাথে করেছেন প্রায় ৩০টি একক প্রদর্শনী। বাংলাদেশ ছাড়াও তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে ফ্রান্স, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, যুক্তরাজ্য, চীন, জাপান, অস্ট্রেলিয়া, নেপাল, ইরান এবং যুগোস্লাভিয়ায়।

‘সিটি অব মেমোরিস’ প্রদর্শনীটি চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। ঠিকানা: আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা, গুলশান শাখায়, বাসা ৮, সড়ক ৭, গুলশান ১।

রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে নতুন আয়োজন নিয়ে হাজির হয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। এখানে শুরু হচ্ছে প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের ৬৬তম একক আলোকচিত্র প্রদর্শনী। ‘ফটোসিয়াম: লাইফ অব পোয়েট্রি’...
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এতে মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্পে...
ঢাকা মেকারস ফিরছে হাতে কলমে সৃজনশীলতার নতুন আয়োজন নিয়ে। আগামী ১৩ থেকে ১৬ নভেম্বর রাজধানীর গুলশান আলোকির নেইবারহুড আর্ট স্পেসে অনুষ্ঠিত হবে চার দিনের ওয়ার্কশপ সিরিজ। বছরের শুরুতে ঢাকা মেকারস-৩...
ঈদ মানেই আনন্দ। আর সেই আনন্দ যেন দ্বিগুণ হয়ে যায় শিশুদের চোখে-মুখে হাসি দেখলে। নতুন জামা, সেমাই, সালামি, এসবের বাইরেও ছোটরা খুঁজে ফেরে একটু মুক্ত হাওয়া। একটু খেলার জায়গা। ঈদের ছুটিতে সারাদিন ঘরে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর