রাজধানীতে শুরু হচ্ছে চার দিনের কারুকাজ কর্মশালা

আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম

ঢাকা মেকারস ফিরছে হাতে কলমে সৃজনশীলতার নতুন আয়োজন নিয়ে। আগামী ১৩ থেকে ১৬ নভেম্বর রাজধানীর গুলশান আলোকির নেইবারহুড আর্ট স্পেসে অনুষ্ঠিত হবে চার দিনের ওয়ার্কশপ সিরিজ।

বছরের শুরুতে ঢাকা মেকারস-৩ সফলভাবে শেষ হওয়ার পর আয়োজকরা এবার গুরুত্ব দিয়েছেন দক্ষতা শেখা, খেলাধূলা পরিবেশ তৈরি করা। সেই সাথে কারিগরি শিল্পকে নতুনভাবে পরিচয় করিয়ে দিতে চাই প্রতিষ্ঠানটি। এখানে শিশু থেকে শুরু করে শিক্ষার্থী, পেশাজীবী, প্রবাসী বা শখের কারুশিল্প অনুরাগী যে কেউ অংশ নিতে পারবেন।

এখানে অভিজ্ঞ কারুশিল্পীদের পরিচালনায় গভীরতর শেখার সেশন। অংশগ্রহণকারীরা নকশিকাঁথা সেলাই, টেরাকোটা কাজ, পুতুল তৈরি সহ বিভিন্ন ঐতিহ্যবাহী বা আধুনিক কারুকাজ শিখতে পারবেন। শিশু এবং বাবা মায়ের জন্য নতুন সংযোজন। মজার, সহজ এবং অংশগ্রহণমূলক কার্যক্রমের মাধ্যমে ছোটরা নিজেরাই কিছু তৈরি করার আনন্দ পাবে। নতুনদের জন্য উন্মুক্ত সেশন। ক্যান্ডেল তৈরি, মিনি মডেল বা অরিগামি শেখানো হবে এমন পরিবেশে যেখানে চাপ নেই, উৎসাহ আছে।

ঢাকা মেকারস বলছে, সৃজনশীলতা কেবল দেখা নয়, হাতে কাজ করার মধ্যেই তার আসল অনুভব। বড় উৎসবের বাইরে সারা বছর এ অভ্যাসটিকে টিকিয়ে রাখতে এই কর্মশালা সিরিজ সহায়তা করবে। অংশগ্রহণকারীরা পাবেন কিউরেটেড কিট, নির্দেশিকা এবং নিজের তৈরি কাজ বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ।

এ ছাড়া নির্বাচিত ফ্যাসিলিটেটররা ভবিষ্যতে যাত্রার প্ল্যাটফর্মে প্রদর্শনের সুযোগ পাবেন। এতে স্থানীয় শিল্পীরা আয় এবং পরিচিতি দুইই বাড়াতে পারবেন। ঢাকা মেকার্সের ওয়েবসাইটে টিকিট পাওয়া যাবে। আগেভাগে বুকিং করার পরামর্শ দিয়েছে আয়োজকরা। ওয়েবসাইট www.dhakamakers.com

বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
ঢাকায় বাংলা নববর্ষ উদ্‌যাপনকে নতুন আঙ্গিকে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো ‘আর্কা বৈশাখ ১৪৩৩’। দুই দিনের এই আয়োজনে রাজধানীর আলোকি ভেন্যুতে ভিড় করেন প্রায় ২৫ হাজার দর্শক। যা প্রথমবারের আয়োজন...
পয়লা বৈশাখ এলেই ঢাকার রাস্তাঘাট যেন অন্য এক শহরে পরিণত হয়। লাল-সাদা পোশাক, আলপনায় সাজানো পথ, ভোরের গান আর দিনভর উৎসব। সব মিলিয়ে রাজধানী হয়ে ওঠে প্রাণের মেলায় ভরা এক বিস্তৃত প্রাঙ্গণ। তবে এত আয়োজনের...
রাজধানীর সাংস্কৃতিক অঙ্গনে নতুন আয়োজন নিয়ে হাজির হয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। এখানে শুরু হচ্ছে প্রখ্যাত আলোকচিত্রী নাসির আলী মামুনের ৬৬তম একক আলোকচিত্র প্রদর্শনী। ‘ফটোসিয়াম: লাইফ অব পোয়েট্রি’...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর