ভোটকেন্দ্র ও সিরিয়াল নম্বর যেভাবে জানবেন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম

রাত পোহালেই ভোট। শেষ মুহূর্তে অনেকেই খুঁজছেন তার ভোটের কেন্দ্রের ঠিকানা। অনেকে জানেন না কত নম্বর সিরিয়ালে দাঁড়াতে হবে আর ভোটার স্লিপই বা কোথায় পাবেন। নির্বাচনের আগে এমন প্রশ্ন মনে আশাটাই স্বাভাবিক। নির্বাচন কমিশন জানিয়েছে, ঘরে বসেই চারটি উপায়ে জানা যাবে এসব তথ্য।

ফোন করলেই মিলবে তথ্য

সবচেয়ে সহজ উপায় হলো হটলাইন নম্বর ১০৫ নম্বরে ফোন করা। যেকোনো মোবাইল ফোন থেকে ১০৫ নম্বরে কল করে ভোটাররা নিজেদের কেন্দ্র ও সিরিয়াল নম্বর জানতে পারবেন।

কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ জানালে অপারেটর বলে দেবে আপনি কোন কেন্দ্রের ভোটার, কত নম্বর সিরিয়াল এব কেন্দ্রের ঠিকানাও।

ঢুঁ দিতে পারেন ওয়েবসাইটেও

নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও রয়েছে একই সুবিধা। নির্ধারিত লিংকে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিলে দেখা যাবে ভোটকেন্দ্রের নাম, কক্ষ নম্বর এবং ভোটার সিরিয়াল। অনেক ক্ষেত্রে সেখান থেকেই ভোটার স্লিপের তথ্যও সংগ্রহ করা যায়।

অ্যাপে এক ক্লিকেই কেন্দ্রের তথ্য

স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমেও জানা যাবে সব তথ্য। অ্যাপটি ডাউনলোড করে লগইন করার পর জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিলে ভোটার প্রোফাইল খুলে যাবে। সেখানে থাকবে ভোটকেন্দ্রের নাম, ঠিকানা ও সিরিয়াল নম্বর।

এসএমএসেও মিলবে কেন্দ্রের নাম

যাদের ইন্টারনেট সুবিধা নেই, তাঁরাও মোবাইল এসএমএসের মাধ্যমে তথ্য পেতে পারেন। নির্ধারিত ফরম্যাটে জাতীয় পরিচয়পত্র নম্বর পাঠালে ফিরতি বার্তায় জানিয়ে দেওয়া হবে ভোটকেন্দ্রের তথ্য ও প্রয়োজনীয় নির্দেশনা।

ভোটার স্লিপ কী?

ভোটার স্লিপ হলো এমন একটি তথ্যসমৃদ্ধ কাগজ, যেখানে ভোটারের নাম, ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের নাম উল্লেখ থাকে। কেন্দ্রে গেলে এই স্লিপ দেখালে ভোটগ্রহণ প্রক্রিয়া সহজ হয়। তবে স্লিপ না থাকলেও জাতীয় পরিচয়পত্র বা বৈধ পরিচয়পত্র দেখিয়ে ভোট দেওয়া যাবে।

নির্বাচন কমিশন বলছে, ভোটের দিন যাতে অপ্রস্তুত অবস্থায় পড়তে না হয়, সে জন্য আগেই নিজের কেন্দ্র ও সিরিয়াল নম্বর জেনে রাখা ভালো। এতে সময় বাঁচবে, ভিড়ও কমবে।

ভোট দেওয়ার পর আঙুলে যে বেগুনি দাগটি রয়ে যায়, সেটিই অমার্জনীয় কালি। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা রক্ষায় এটি গুরুত্বপূর্ণ। কিন্তু ভোটের উচ্ছ্বাস শেষ হতেই অনেকের মনে প্রশ্ন, এই কালি উঠছে না কেন? অফিস,...
একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট। তাই এবার ভোটের ফলাফল গণনা কিছুটা দীর্ঘ হতে পারে। সাধারণত ভোট সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত চলে। কিন্তু এবার একই দিনে দুটি ব্যালট থাকার কারণে ভোটের সময় এক ঘণ্টা...
১৯৯০ সালের ৬ ডিসেম্বর সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের পতনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় মোড় আসে। দীর্ঘ স্বৈরশাসনের পর জনগণের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার।  সেই...
দেশের জাতীয় নির্বাচন উপলক্ষে চলছে সাধারণ ছুটি। পরিবারের সবার সঙ্গে সময় কাটানোর এখন যেন মোক্ষম সুযোগ। একই এলাকায় থাকা আত্মীয়-স্বজনেরা আড্ডা দিতে যেকোনো সময় হাজির হতে পারেন বাসায়। নির্বাচনী আড্ডাকে...
বিশ্বকাপ ব্যর্থতার পর পোকার টুর্নামেন্টে অংশগ্রহণ করে আরও বেশি সমালোচিত হতে থাকেন নেইমার। তবে মাঠে ফিরেই সমালোচনার জবাব দিয়েছেন ব্রাজিল তারকা। জোড়া গোল করে ক্লাব সান্তোসের হার ঠেকিয়েছেন তিনি।
জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় রাত ১০টার দিকে টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে বলে আজ বিবিসি...
আজ বিশ্ব ম্যানগ্রোভ দিবস। তবে, মনুষ্য সৃষ্ট দুর্যোগের কারণে বিপদে বিশ্বের সবচেয়ে বড় শ্বাসমূলীয় সুন্দরবন। এই বনের প্রাকৃতিক সুরক্ষা নিশ্চিতের তাগিদ গবেষকদের। আর পরিবেশ উপমন্ত্রী বলছেন, স্থানীয়দের...
২০২৪-এর গণ-অভ্যুত্থানের ২৬ জুলাই, স্বৈরাচারী সরকার পতনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় বিএনপি। সাথে সাথে নিজেদের অবস্থান পরিষ্কার করে রাজপথে কর্মসূচি দেয় ছাত্রদল। সংগঠনের নেতারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর