আজ আন্তর্জাতিক নারী দিবস, কীভাবে এল এই দিন?

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০২:০৩ পিএম

প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। জীবনের নানা ক্ষেত্রে নারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া, লিঙ্গসমতা নিয়ে সচেতনতা বাড়ানো এবং নারীর ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিতেই দিনটি পালন করা হয়।

এই দিনটি শুধু উদ্‌যাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়। সমাজে বিদ্যমান বৈষম্যের বিষয়গুলো সামনে আনা এবং এমন একটি ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানানোও এর লক্ষ্য, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ও সুযোগ ভোগ করতে পারবেন। নারী দিবস উপলক্ষে নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অবদান তুলে ধরা হয় এবং তাদের অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়ে বিশ্বজুড়ে আলোচনা হয়।

২০২৬ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘গিভ টু গেইন’। এই প্রতিপাদ্যের মূল বার্তা হলো উদারতা ও সহযোগিতার মনোভাবকে উৎসাহিত করা। এর মাধ্যমে মানুষকে সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য একে অন্যকে সহায়তা করার আহ্বান জানানো হচ্ছে।

আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস এক শতাব্দীরও বেশি পুরোনো। জাতিসংঘ ১৯৭৫ সালের ৮ মার্চকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করে। তবে এর সূচনা আরও আগে। ১৯১১ সালের ১৯ মার্চ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে নারী দিবস পালন করা হয়। এর পেছনে বড় ভূমিকা ছিল শ্রমিক আন্দোলনের।

১৯০৮ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে বহু নারী বস্ত্রশ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ করেন। তাদের দাবি ছিল, উন্নত মজুরি, কম কর্মঘণ্টা এবং ভোটাধিকার। আমেরিকার সোশ্যালিস্ট পার্টির নেতৃত্বে এই আন্দোলন নারী অধিকার আন্দোলনের গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে।

আন্তর্জাতিক নারী দিবস নারীদের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এই দিনটি একই সঙ্গে লিঙ্গভিত্তিক বৈষম্য ও অসমতা দূর করার প্রচেষ্টাকে জোরদার করতে উৎসাহ দেয়। পাশাপাশি নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যেও বিশ্বজুড়ে বিভিন্ন উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা জোগায়।

ফ্যাশন শুধু পোশাক নয়, এটি সমাজ, সংস্কৃতি এবং ক্ষমতার কাঠামোরও প্রতিফলন। বিশেষ করে নারীদের পোশাকের ইতিহাসে দেখা যায়, একসময় যা ছিল সামাজিক প্রত্যাশা ও সীমাবদ্ধতার প্রতীক। সময়ের সঙ্গে তা হয়ে উঠেছে...
নিউইয়র্কের কেরিং ফাউন্ডেশনের ‘কেয়ারিং ফর উইমেন ডিনার’-এ হাজির হয়েছিলেন নাতাশা পুনাওয়ালা। সাহসী আর জাঁকজমকপূর্ণ পোশাকের জন্য যিনি বরাবর আলোচনায় থাকেন, সেই নাতাশাই এবার বেছে নিলেন একেবারেই ভিন্ন...
সত্যি বলতে, নারী দিবসের জন্য ঠিকঠাক উপহার বেছে নেওয়া অনেক সময় ধাঁধার মতো মনে হয়। ফুল? খুবই সাধারণ। চকলেট? সুস্বাদু, কিন্তু মুহূর্তেই শেষ হয়ে যায়। এই ৮ মার্চ, কেন উপহারের ক্ষেত্রে একটু আলাদা...
আন্তর্জাতিক পুরুষ দিবস
আজ ১৯ নভেম্বর, বিশ্ব পুরুষ দিবস। পুরুষদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রতিবছর এই দিনটি পালিত হয়ে আসছে। ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের টমাস ওস্টারের হাত ধরে সর্বপ্রথম দিনটি পালন করা হয়। অবশ্য সে...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর