আজ শুভ জন্মাষ্টমী, অশুভের বিনাশ ও ন্যায় প্রতিষ্ঠার বার্তায় নানা আয়োজন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ এএম

অশুভের বিনাশ আর সত্য ও ন্যায় প্রতিষ্ঠার বার্তা নিয়ে মন্দিরে মন্দিরে পালিত হচ্ছে শুভ জন্মাষ্টমী। উপবাস,পূজা-অর্চনা, গীতাযজ্ঞসহ নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্ধকারের বিপরীতে আলোর বার্তা নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রতি বছর ভক্তদের মাঝে ফিরে আসেন অবতার রূপে।

শ্রীকৃষ্ণের জন্মের শুভ তিথিতে সকাল থেকেই শঙ্খের ধ্বনি, প্রদীপ প্রজ্বলন, উলুধ্বনি, আরতির মধ্য দিয়ে, মন্দিরগুলোয় শুরু হয় পূজা-অর্চনা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, শ্রীকৃষ্ণই বিষ্ণুর অবতার। তার আবির্ভাবে ধর্মের প্রতিষ্ঠা আর অধর্মের বিনাশ হবে।

পুরানের বর্ণনায়, ভাদ্রের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির ঝড়ের রাতে, মথুরার কারাগারে দেবকী ও বাসুদেবের সন্তান রূপে জন্ম হয় শ্রীকৃষ্ণের। অত্যাচারী কংসের শাসনে মথুরা যখন বিপর্যস্ত, তখনই ধর্ম রক্ষার বার্তা নিয়ে আবির্ভাব ঘটে কৃষ্ণের। কংসের হাত থেকে শিশু কৃষ্ণকে রক্ষা করতে বাসুদেব তাঁকে নিয়ে যান গোকুলে। সেখানেই শুরু তাঁর শৈশবের নানা লীলা।

মাখনচুরি, গোপালদের সাথে আনন্দলীলা, গরু চরানো--বালক কৃষ্ণের এসব কাহিনী আজও ভক্তিভরে স্মরণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। তাই জন্মাষ্টমীতে অনেকের ঘরে সাজানো হয় গোপালের দোলনা, কোথাও নিবেদন করা হয় দুধ, দই, মাখন-মিষ্টি ও ফল।অনেকে আবার সারাদিন উপবাস রেখে পুজা-অর্চনা করেন মন্দিরে।

ভগবান শ্রীকৃষ্ণ কর্তব্যের শিক্ষা দিয়েছেন। দিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষাও। জন্মাষ্টমী শুধু দেবতার জন্মোৎসব নয়, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাসে এটি সত্য, ন্যায় ও মানবতার পথে চলারও আহ্বান।

হজে যেতে পারবেন না ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা। আজ রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজধানীর হাতিরঝিলে শেষ হলো দেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা ‘তুরাগ অ্যাক্টিভ ঢাকা ২৫কে ২০২৬’-এর তৃতীয় আসর। ‘গৌরবের পথে’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতায় দেশ-বিদেশের প্রায় ৩ হাজার...
নিউইয়র্কে টাইম ১০০ সামিটে অংশ নিতে গিয়ে বিশেষ এক শাড়ি পরেছিলেন নীতা আম্বানি। এটি ছিল পশ্চিমবঙ্গের ফুলিয়া অঞ্চলে তৈরি একটি জামদানি শাড়ি। শাড়িটি বুনতে সময় লেগেছে পুরো দুই বছর। তৈরি করেছেন...
ঢাকায় বাংলা নববর্ষ উদ্‌যাপনকে নতুন আঙ্গিকে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো ‘আর্কা বৈশাখ ১৪৩৩’। দুই দিনের এই আয়োজনে রাজধানীর আলোকি ভেন্যুতে ভিড় করেন প্রায় ২৫ হাজার দর্শক। যা প্রথমবারের আয়োজন...
ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ইউনিক পরিবহনের বাসের ধাক্কায় চালক ও সহকারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রাজধানীর যেকোনো জায়গায় সহজেই পাওয়া যায় মাদক। অলিগলি, রাস্তা, সড়কে-মহাসড়কে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই চলছে মাদক সেবনও।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
ক্রোয়েশিয়ায় প্রবেশের চেষ্টায় বাংলাদেশিসহ ১০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে বসনিয়ার সীমান্ত পুলিশ। উত্তর বসনিয়ার বিসত্রিকা এলাকায় দুটি আলাদা অভিযানে তাদের আটক করা হয়। 
লোডিং...

এলাকার খবর