বাসায় ডিজে পার্টি: অতিরিক্ত ডিআইজি সাময়িক বরখাস্ত

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম

রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় নিজের বাসায় মাদক সেবন ও ডিজে পার্টির আয়োজনের অভিযোগে পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার স্বারষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তাকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে সংযুক্ত করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, ১৯ অক্টোবর ঢাকা মহানগর পুলিশের  গোয়েন্দা বিভাগের উত্তর বিভাগের একটি দল ভাটারা থানার পুলিশ হাউজিং আবাসিক এলাকায় আব্দুল্লাহ আল জহিরের বাসায় অভিযান চালায়। অভিযানে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। 

এ ঘটনায় ২৬ জন নারীসহ মোট ৮৫ জনকে আটকের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয়।

সরকারি আবাসন পরিদপ্তরের অধীনে বরাদ্দ পাওয়া বাসার কোনো অংশ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দেওয়া যাবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার।
রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে পূর্বনির্ধারিত ৭ দিনব্যাপী ‘জাতীয় যুব মেলা’ অনুষ্ঠিত হচ্ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, গণপূর্ত মন্ত্রণালয়ের...
পুলিশ বাহিনীতে আরও জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ বাহিনীকে পক্ষপাত মুক্ত হয়ে ন্যায় ও নিষ্ঠার সাথে জনগণের বন্ধু হিসেবে কাজ করতে হবে।
রাজধানীর গুলশানসহ বেশ কিছু এলাকা ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ নেই। এর কারণ খোঁজার চেষ্টা করা হচ্ছে। আজ মঙ্গলবার দুপুরে এ কথা জানিয়েছে পাওয়ার গ্রিড বাংলাদেশ।
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যা মামলায় জড়িত সন্দেহে আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তার দুজন হলেন ইমরান...
যেকোনো শত্রুর হুমকির জবাবে কোনোপ্রকার ভৌগোলিক সীমানার তোয়াক্কা না করেই তাৎক্ষণিক ও কার্যকর পাল্টা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। দেশটির সামরিক বাহিনীর শীর্ষ...
‘ঠিকানা’ সিনেমাকে ঘিরে আইনি জটিলতায় পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ। চুক্তির শর্ত লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগে তাঁকে উকিল নোটিশ পাঠিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরিন...
‘কাঁটে’, ‘কাবিল’, ‘শুটআউট অ্যাট ওয়াডালা’ কিংবা ‘মুম্বাই সাগা’—অ্যাকশন আর থ্রিলারের মিশেলে বলিউড দর্শকদের একের পর এক আলোচিত সিনেমা উপহার দিয়েছেন...
লোডিং...

এলাকার খবর