ছেলেদের হেয়ার স্টাইলের এখন ট্রেন্ড কী? জেনে নিন

নগরীতে দিন দিন বাড়লে জেন্টস পার্লার। তার অন্যতম কারণ ছেলেরাও এখন বিউটি সচেতন। ত্বক ও চুলের ব্যাপারে ছেলেরা এখন অনেক বেশি সতর্ক। ছেলেদের পারফেক্ট হেয়ার স্টাইল কী? আর কিভাবেই বা নেবেন চুলের যত্ন? সবকিছু জানাব আমরা।

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০১:২৬ পিএম

ছেলেদের চুলে খুব একটা স্টাইল হয় না, এমনটাই মনে করেন অনেকে। আর যারা স্টাইল করতে চান, তারাও স্পাইক করা, লম্বা অথবা পুশড ব্যাক চুলকে বোঝেন। এটা ঠিক যে, এগুলো চুলেরই স্টাইল। কিন্তু আপনাকে বুঝতে হবে, এগুলোই সব নয়। 

ছেলেদের চুলে স্টাইলে খেয়াল রাখতে হবে মাথার দুই পাশ আর পিছন দিকের কাট। জানতে হবে, আপনাকে কী ধরনের হেয়ার কাট মানাবে। এটি অবশ্য নির্ভর করে আপনার কাঁধ আর মুখের শেপের উপর। আজকাল মাথার দু’পাশের চুল খুব ছোট করে কাটার চল দেখা যায়। অনেকে আবার অন্ধভাবে এই ট্রেন্ড ফলো করছেন। আপনার চোয়াল যদি চওড়া হয়, তবে এই হেয়ার স্টাইল একেবারেই মানাবে না। আবার কান একটু বড় এই হেয়ার বেমানান লাগবে। চুল কাটার আগে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন, আপনার কাঁধ চওড়া কিনা, চোয়াল কতটা চওড়া বা কপাল কতটা বড়। এই সবকিছুর দিকে নজর রাখতে হবে একজন ভাল হেয়ার স্টাইলিস্টের। 

চুলের সামনের দিকেটা ইচ্ছেমতো ছোট বা বড় রাখতে পারেন। ছবি: ফ্রিপিক

এই মুহূর্তে লেটেস্ট হেয়ার ট্রেন্ড কি জানেন? পুরোন স্টাইল। ১৯২০-৩০-এর দশকের স্টাইলগুলোর আবার ফিরে এসেছে। তাই ট্রেন্ড মেনেও কাটাতে পারেন চুল। তাই মাথার পাশটা একদম ছোট করে কেটে, উপরটা ইচ্ছেমতো ছোট বা বড় রাখতে পারেন। এই ধরনের কাট বেশ ভাল দেখতে লাগে। 

কাট তো হল। কিন্তু চুলের যত্ন! ছেলেরা বরাবরই এই ব্যাপারে উদাসীন। তাই তাদের খুব বেশি হেয়ার কেয়ার টিপস দিয়ে লাভ নেই। নিয়ম করে চুলে শ্যাম্পু ব্যবহার করুন। আপনার চুলে যে শ্যাম্পু সুট সেটিই ব্যবহার করবেন। ছেলেদের চুল যেহেতু ছোট, তাই কনডিশনিংয়ের প্রয়োজন পরে না। ব্র্যান্ডের একটা লিভ-ইন ক্রিম ব্যবহার করলেই চুল ভাল থাকবে। 

গরমের সময় শুধু ত্বক নয়, চুলের যত্ন নেওয়া জরুরি। এখন বাইরে প্রচণ্ড রোদ। ঘাম আর ধুলোবালিতে নষ্ট হয় চুল। আর যদি স্টাইলিংয়ের জন্য হিট টুল ব্যবহার করেন, তবে তো কথাই নেই। স্ট্রেটনার, কার্লার বা ব্লো...
সকালে ঘুম ভাঙতে দেরি হয়েছে। তাড়াহুড়ো করে বের হতে হবে অফিস বা ক্লাসে। কিন্তু আয়নায় তাকিয়ে দেখলেন, চুল একেবারে তেলতেলে। এমন অবস্থায় শ্যাম্পু করা, কন্ডিশনার, তারপর ড্রায়ার! সব মিলিয়ে অন্তত ঘণ্টা খানিক...
এবারের প্যারিস ফ্যাশন উইকের র‍্যাম্প ও ব্যাকস্টেজে একটি বিষয় স্পষ্ট, ভারী সাজ নয়। বরং সহজ ও স্বাভাবিক লুকেই জোর দিয়েছেন ডিজাইনার ও মেকআপ শিল্পীরা। ত্বককে স্বাভাবিকভাবে উজ্জ্বল রাখতে চেষ্টা করা...
মাথায় একটি পাকা চুল দেখা গেলেই অনেকেই সেটি তুলে ফেলেন। অনেকের বিশ্বাস, একটি পাকা চুল তুললে তার জায়গায় নাকি আরও দুইটি চুল গজায়। কিন্তু আসলে কি সত্যিই এমনটা ঘটে?
সংবিধান সংশোধনের জন্য বিএনপির জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটি প্রত্যাখ্যান করেছে ১১ দলীয় ঐক্য। সংশোধন নয়, গণভোটে অনুমোদিত প্রক্রিয়ায় সংবিধানের সংস্কার করতে হবে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর...
হামের উপসর্গে সারা দেশে গত ২৪ ঘণ্টায় চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য...
আগামী ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। রোববার দুপুরে সচিবালয়ে হামের বিশেষ...
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে বুকে ছুরিকাঘাত করে এক গৃহবধূকে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্ত। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা হয়। 
লোডিং...

এলাকার খবর