শীতের নাইট ক্রিম আর কিনতে হবে না

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৩ পিএম

শীতে দ্রুত আর্দ্রতা হারায় ত্বক। এই সময়টাতে ত্বক তাই অনেক বেশি শুষ্ক থাকে। তাই তো শীতের রাতে একটু বেশি খেয়াল রাখতে হয় ত্বকের। এই সময় ত্বক পুনরুজ্জীবিত হয়ে উঠে খুব সহজেই। দিনের শেষে যদি আপনি ত্বকের বিশেষ রাখতে না পারেন, তবে বাড়তে থাকে সমস্যা।

ত্বককে ভালো রাখতে কিছু কাজ আপনাকে করতেই হবে। যেমন, ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে খুব ভারো ভাবে মুখ ধুতে হবে। তারপর মাখতে হবে ময়েশ্চারাইজার। কিন্তু এই সময় কোন ময়েশ্চারাইজার মাখবেন, জানেন? বাজারের দামি ক্রিম বাদ দিয়ে, বাড়িতেই বানিয়ে নিন প্রাকৃতিক উপাদান তৈরি নাইট ক্রিম।

ত্বককে শষ্কতার হাতে থেকে বাঁচাতে মাখতে হবে নাইট ক্রিম। ছবি: ফ্রিপিক

প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি নাইট ক্রিম ত্বককে হাইড্রেট রাখে। সেই সঙ্গে শুষ্ক ত্বকের সঙ্গে লড়াই করে। ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে এবং ত্বকের সকল সমস্যা কমায়। সেই সঙ্গে প্রতিরোধ করে অকাল বার্ধক্য। ত্বকের ইলাস্টিসিটি উন্নত করে্। প্রতিদিন রাতে এই ক্রিম মেখে ঘুমালেই মিলবে উজ্জ্বল ও নিখুঁত ত্বক।

শুষ্ক ত্বকের যত্ন বানিয়ে নিতে পারেন কোকো বাটার নাইট ক্রিম। এটি বলিরেখা ও সূক্ষ্মরেখাকে প্রতিরোধ করে। প্রথমে ১০০ গ্রাম কোকো বাটার সসপ্যানে দিয়ে তাতে ১৫ মিলি নারকেল তেল মিশিয়ে দিন। তারপর ১৫ মিলি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল মেশাতে হবে। হালকা জালে রাখবে। উপকরণগুলো একসঙ্গে মিশে গেলে ফ্রিজে রেখে দিন্ মিশ্রণটি জমে গেলে একবার ফেটিয়ে নিন। ব্যস তৈরি নাইট ক্রিম। এবার নিয়মিত মাখুন।

ত্বকের পুষ্টি যোগাবে আপেল নাইট ক্রিম। এতে রয়েছে ভিটামিন এ এবং সি। যা ত্বকের উপর অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে। আপেল নাইট ক্রিম ত্বকে পুষ্টি জোগাবে, এক্সফোলিয়েট করবে এবং ত্বকের সমস্যা কমাবে। তার জন্য প্রথমে একটা আপেল নিযে খোসাসহ ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নি্ন। তারপর একটি সসপ্যানে আপেলের মিশ্রণটি দিয়ে তাতে ৫ চামচ গোলাপ জল এবং ১ চামচ অলিভ অয়েল মেশন। এরপর মিশ্রণটি ভালো করে ফুটিয়ে নিন। হয়ে গেলে ঠান্ডা করে ফিজে রাখুন। ব্যস তৈরি আপেলের নাইট ক্রিম। এই ক্রিম ফ্রিজে রেখেই ব্যবহার করতে হবে।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দল অংশ না নিলেও কোনো আইনি বা রাজনৈতিক জটিলতা তৈরি হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অর্থনৈতিক অসন্তোষে ফ্রান্স-ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে বাড়ছে অস্থিরতা। পোশাক শিল্প মালিকরা বলছেন, এ অবস্থা দীর্ঘায়িত হলে চাপে পড়তে পারে দেশের রপ্তানি খাত। অন্যদিকে,...
সৌদিতে ৩ বছর ৩ মাস জেলে বন্দি ছিলেন নজরুল। এই সময়ে এক জেল থেকে আরেক জেলে পাঠানো হয় তাকে। তার বাবা শুনেছেন জেল পরিবর্তনে সাজা লাঘব হয়। সে কারণে আশায় ছিলেন আবার জেল পরিবর্তনে তৃতীয় জেলে গেলে সজরুল...
নভেম্বরে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক হতে পারে। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এপেক সম্মেলনের...
লোডিং...

এলাকার খবর