মাইসেলার ওয়াটার এবং মেকআপ রিমুভারের মধ্যে পার্থক্য কী?

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ এএম

শীত মানেই উৎসবের মৌসুম। উৎসবে সবাই জমকালো সাজে উপস্থিত হতেই ভালোবাসে। নিখুঁত মেকআপের জন্য মানুষ কয়েক ঘণ্টা ব্যয় করতেও রাজি থাকে।

অথচ বাড়ি ফিরে সে মেকআপ তুলতে কয়েক মিনিটের সময়ও আমাদের অনেকের থাকে না। যত ক্লান্তিই লাগুক, ঘুমের আগে মেকআপ তোলার বিকল্প নেই। সারাদিনের ঘাম, ধুলাবালি, মেকআপের স্তর ইত্যাদি পরিষ্কার না করে ঘুমালে ত্বকের লোমকূপ বন্ধ হয়ে ব্রণ হতে পারে।

মেকআপ রিমুভ করতে পারে এমন তিনটি পণ্য বর্তমানে বেশ পরিচিত-মাইসেলার ওয়াটার, মেকআপ রিমুভার, ক্লিনজার। ভারি ফাউন্ডেশন থেকে শুরু করে ত্বকের গভীরের তেল-ময়লা তুলে ফেলতে জুড়ি নেই এ সব পণ্যের। কিন্তু পণ্যগুলোর সঠিক ব্যবহার নিয়ে মাঝেমাঝেই বিভ্রান্তিতে পড়েন অনেকে। জেনে নিন এদের সঠিক ব্যবহার।

মাইসেলার ওয়াটার

মাইসেলার ওয়াটার হলো একটি অয়েল বেজড ক্লিনজার যাতে মাইসেলস বা ছোট ছোট ফ্যাটি এসিডের ক্লাস্টার থাকে। এই মাইসেলস ত্বক থেকে তেল দূর করতে পারে। তবে মাইসেলার ওয়াটারে মাইলসেলের চেয়ে পানির পরিমাণ বেশি থাকে।

যে কোনো ত্বকে মানিয়ে যায় মাইসেলার ওয়াটার। সারাদিনের জমে থাকা ধুলা, তেল এবং ময়লা দূর করার জন্য চমৎকার কাজ করে এই রিমুভার। অয়েল বেজড যেকোনো কিছু তুলতেই এটি খুব ভালো কাজ করে। মৃদু হওয়ায় এটি মাইসেলার ওয়াটার কোনো জ্বালাপোড়ার সৃষ্টি করে না।

নিখুঁত মেকআপের জন্য মানুষ কয়েক ঘণ্টা ব্যয় করতেও রাজি থাকে। ছবি: ফ্রিপিক

মেকআপ রিমুভার

মেকআপ রিমুভারে তৈলাক্ত উপাদান থাকে। নাম শুনেই বুঝতে পারছেন, এটি ফাউন্ডেশন, কনসিলার, ব্লাশ, কনট্যুর ইত্যাদি ভারি মেকআপ সহজে তুলে নেয়। ওয়াটারপ্রুফ মেকআপ তুলতেও ভরসা করতে পারেন মেকআপ রিমুভারের ওপর। মেকআপ উঠিয়ে নিতে ত্বকে ঘষাঘষির কোনো দরকার নেই। কারণ এটি এমন একটি পণ্য যা মুখের সমস্ত মেকআপ অনায়াসে তেলের সাথে গলিয়ে তুলে নেয় এবং ত্বককে পরিষ্কার রাখে।

মাইসেলার ওয়াটার নাকি মেকআপ রিমুভার

মাইসেলার ওয়াটার বেশ তরল। এতে অয়েল কম্পোনেন্টের পরিমাণ কম। অন্যদিকে মেকআপ রিমুভারে তেলের পরিমাণ বেশি।

হালকা, মিনিমালিস্টিক মেকআপ তোলার জন্য মাইসেলার ওয়াটার উপযোগী। অন্যদিকে মেকআপ রিমুভার ওয়াটারপ্রুফ এবং অয়েলপ্রুফ সহ যেকোনো ভারি মেকআপ তুলতে পারদর্শী।

মাইসেলার ওয়াটার দিয়ে ত্বক পুরোপুরি পরিষ্কার করতে কিছুটা ঘষাঘষির প্রয়োজন হতে পারে। কিন্তু হালকা ম্যাসাজেই মেকআপ রিমুভার দিয়ে ত্বক থেকে যেকোনো মেকআপ ও তেলজাতীয় পদার্থ তুলে নেয়া যায়।

অনেকে মেকআপ তোলার জন্য নারিকেল তেল, অলিভ অয়েল ইত্যাদি ব্যবহার করে থাকেন। ছবি: ফ্রিপিক

ক্লিনজার

ক্লিনজারের ফর্মুলা ক্রিমের মতো হয়; মুখ থেকে তেলময়লা বা ঘাম পরিষ্কার করতে ক্লিনজার সিদ্ধহস্ত। এতে তেল আর পানি, দুটি উপাদানই রয়েছে। ফলে মুখ থেকে হালকা মেকআপও তুলে ফেলতে পারে এই ত্বক পরিষ্কারক।
অনেকে আবার মেকআপ তোলার জন্য নারিকেল তেল, অলিভ অয়েল ইত্যাদি ব্যবহার করে থাকেন। তেল দিয়েও মেকআপ ভালোভাবে তোলা যায়। তবে তৈলাক্ত ত্বকে অলিভ অয়েল লাগালে ব্রণের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।

তথ্যসূত্র: ওয়াও স্কিন সায়েন্স, বি বিউটিফুল  

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর