চোখের নিচের কালো দাগ দূর করবে কফি

আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ০৩:২৬ পিএম

কফি শুধু একটি জনপ্রিয় পানীয় নয়, বরং এটি রূপচর্চায়ও বেশ কার্যকরী। কফিতে রয়েছে প্রাকৃতিক উপাদান যেমন ক্যাফেইন, অ্যান্টি-অক্সিডেন্ট এবং বিভিন্ন ভিটামিন। যা ত্বক ও চুলের যত্নে বিশেষ ভূমিকা রাখতে পারে। কফি ব্যবহারের মাধ্যমে ত্বককে উজ্জ্বল, মৃত কোষ দূর, বলিরেখা কমানো এবং চুলের ঘনত্ব বাড়ানো সম্ভব। সেই সাথে দূর করবে ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো দাগ।

রাজিয়া’স মেকওভারের রূপবিশেষজ্ঞ রাজিয়া সুলতানা জানান, ‘ত্বকের যত্নে কফি বেশ কার্যকরী একটি উপাদান। এতে থাকা ক্যাফেইন রক্ত সঞ্চালন বাড়িয়ে ডার্ক সার্কেল হ্রাস করতে সাহায্য করে। সেই সাথে এটি চোখের ফোলা ভাবও কমায়। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন কফি দিয়ে তৈরি বেশকিছু প্যাক। যেগুলো চোখের নিচের কালো দাগ দূর করে ত্বককে করবে আরো উজ্জ্বল ও সুন্দর ‘

যেকোনো একটি প্যাক বানিয়ে চোখে লাগাতে পারেন। ছবি: ইনডিপেনডেন্ট

কফি ও নারকেল তেলের প্যাক ব্যবহার করতে পারেন ডার্ক সার্কেল দূর করতে। তার জন্য লাগবে ১ টেবিল চামচ কফি পাউডার এবং ১ টেবিল চামচ নারকেল তেল। এই দুটি উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপর মিশ্রণটি চোখের নিচে ডার্ক সার্কেলের স্থানে লাগান। ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২-৩ বার ব্যবহার করলে ফলাফল দ্রুত মিলবে।

কফি ও মধুর প্যাকও বানাতে পারেন। এটিও একই কাজ করে। তার জন্য লাগবে ১ টেবিল চামচ কফি পাউডার ও ১ টেবিল চামচ মধু। উপাদান দুটি একসাথে মিশিয়ে চোখের নিচে লাগান। ১০ মিনিট অপেক্ষা করুন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে আর কফি রক্ত সঞ্চালন বাড়িয়ে ডার্ক সার্কেল কমাতে কার্যকর।

কফি ও দইয়ের প্যাকের মাধ্যমেও দূর করতে পারবেন চোখের নিচের কালো দাগ। তার জন্য লাগবে ১ টেবিল চামচ কফি পাউডার ও ১ টেবিল চামচ টক দই। প্রথমে কফি ও দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তারপর চোখের নিচে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করতে হবে। সবশেষে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। দই মূলত ত্বককে হালকা ও মসৃণ করে। অন্যদিকে ত্বকের ফোলাভাব কমাবে কফি।

প্যাক বানিয়ে ভালোভাবে চোখের নিচে লাগিয়ে নিন। ছবি: ইনডিপেনডেন্ট

সতর্কতা: যাদের ত্বক সংবেদনশীল, তারা ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন। খেয়াল রাখবেন যেন, কফি মিশ্রণ চোখের ভেতরে যেন না যায়। নিয়মিত ব্যবহার ছাড়া ডার্ক সার্কেল সম্পূর্ণ দূর করা কঠিন। প্রাকৃতিক উপাদান হিসেবে কফি নিরাপদ এবং কার্যকরী। সঠিক নিয়মে ব্যবহার করলে এটি দ্রুত ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করবে।

রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
ফ্যাশনসচেতন ক্রেতাদের জন্য রাজধানীর ধানমন্ডিতে নতুন স্টোর চালু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড ব্লুচিজ। গত ২৭ জুন আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করে নতুন এই ফ্যাশন হাউস।
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর