বডি লোশন না বডি অয়েল, ত্বকের জন্য কোনটা বেশি উপকারী?

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩০ পিএম

শীতকাল এলেই যেন ত্বকের সমস্যা বেড়ে যায়। বছরের এই সময় অনেকের ত্বক রুক্ষ কিংবা শুষ্ক হয়ে যায়। এতে ত্বকের আর্দ্রতা হারিয়ে যায়। কারও কারও ত্বক শীতে এতই টানটান হয়ে থাকে যে ফেটে যায়!

এই সমস্যা থেকে বাঁচতে বডি লোশন বা বডি অয়েল দুইয়ের মধ্যে যেকোনো একটি ব্যবহার করা প্রয়োজন। ত্বক আর্দ্র রাখতে দুটোই উপকারী হলেও এদের কাজে কিছুটা পার্থক্য রয়েছে। 

বডি লোশনে তেল এবং তেলে দ্রবণীয় বিভিন্ন উপাদান মেশানো থাকে, যা ঘন ও ক্রিমধর্মী হিসেবে কাজ করে। যারা তেল ব্যবহারের পর চিটচিটে ভাব পছন্দ করেন না, তাদের জন্য বডি লোশন ভালো। তেল ও পানির সংমিশ্রণে তৈরি হওয়ার কারণে বডি লোশন খুব তাড়াতাড়ি ত্বকে মিশে যায়।

অন্যদিকে বডি অয়েল ত্বককে অনেকটা বেশি সময় সুরক্ষিত রাখে। বডি লোশনের তুলনায় বডি অয়েল মাখলে ত্বক বেশিমাত্রায় নরম ও উজ্জ্বল হয়। বডি অয়েল ম্যাসাজ করলে ত্বকের রক্ত সঞ্চালনও বাড়ে।

সহজে শুষ্ক হয়ে যায় এমন ত্বকে তেল ব্যবহার করাই শ্রেয়। শীতকালে ত্বকের জন্য আমাদের বাসাবাড়িতে যে তেলটি সবচেয়ে বেশি প্রচলিত তা হলো অলিভ অয়েল। রূপবিশেষজ্ঞরাও ত্বকচর্চায় এই তেল ব্যবহারের পরামর্শ দেন।

তবে ব্রণপ্রবণ ও সংবেদনশীল ত্বকে তেল ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়, বিশেষ করে নারকেল তেল। কারণ এতে এমন উপাদান রয়েছে যা ব্রণ সৃষ্টিতে ভূমিকা রাখে।

কখন ব্যবহার করবেন

তেল বা লোশন ব্যবহারের সবচেয়ে ভালো সময় হলো গোসলের পর। চাইলে ঘুমের আগেও মাখতে পারে। ত্বক ভেজা ভেজা থাকা অবস্থায় তেল বা লোশন সবচেয়ে ভালোভাবে শোষিত হয়।

শীতকালে চুলকানি ও একজিমার সমস্যা বেড়ে যায়; এসব ক্ষেত্রে তেল ও লোশন দিনে দু'বার ব্যবহার করতে হবে। আবার কেউ দুটোই একসঙ্গে ব্যবহার করতে চাইলে প্রথমে লোশন ও পরে তেল ব্যবহার করতে হবে। 

এ ছাড়া বডি লোশন এবং তেল ব্যবহারের সময় নিচ থেকে ওপরের দিকে মালিশের পরামর্শ দেওয়া হয়। এতে মৃত কোষ দূর হয়, রক্ত সঞ্চালন বাড়ে এবং ত্বক উজ্জ্বল দেখায়।   

আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ত্বকের যত্নে অ্যালোভেরা বহু বছর ধরেই বেশ জনপ্রিয়। পোড়া দাগ দূর করা, ব্রণ কমানো বা ত্বকের লালচেভাব কমাতে পারে অ্যালোভেরা। তাই তো প্রাকৃতিক এই জেলকে অনেকেই সব সমস্যার সমাধান মনে করেন। তবে...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
গ্রীষ্ম মানেই বাজারে রসালো, মিষ্টি আমের ভিড়। শুধু খেতেই নয়, এই আম ত্বকের যত্নেও দারুণ কাজে লাগে। ফলের এই মৌসুমি এখন রূপচর্চার নতুন উপাদান হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ত্বক শুষ্ক হয়ে যাওয়া,...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর