ক্যাটরিনার কোমল ত্বকের গোপন রহস্য জানালেন পুষ্টিবিদ

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, তাঁর ফিটনেস এবং সৌন্দর্যে সবাই যেন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন। ৪১ বছর বয়সেও সে তাঁর রূপ-লাবণ্য ধরে রেখেছে। এর পেছনের গোপন রহস্য খুঁজে ফেরেন অনেকেই। সম্প্রতি তাঁর ব্যক্তিগত পুষ্টিবিদ শ্বেতা শাহ ফাঁস করেছেন ক্যাটরিনার ডায়েটের গোপন রহস্য।

২০২৪ সালের একটি সাক্ষাৎকারে পুষ্টিবিদ শ্বেতা শাহ ক্যাটরিনার ডায়েট পরিকল্পনা নিয়ে কথা বলেন। সেখানে তিনি জানান, অভিনেত্রী আয়ুর্বেদকে খুব ভালোবাসেন। ক্যাটরিনা সব সময় ঘরের তৈরি খাবার খান। আর তাঁর প্রতিটি খাবারই থাকে পুষ্টিতে ভরপুর। স্বাদেও অসাধারণ!

তাঁর ডায়েটে রয়েছে ফ্রেশ জুস, যা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। ছবি: ইনস্ট্রাগ্রাম থেকে

তবে খুব দামি খাবার খান, তাও কিন্তু নয়। তাঁর ডায়েটে রয়েছে খুব সাধারণ খাবার। এক্ষেত্রে পুষ্টির প্রতি বেশি গুরুত্ব দেন। তাঁর খাদ্যতালিকায় রয়েছে ডাল, ভাত, রুটি এবং সিজনাল সবজি। সিনেমার শুটিং হোক বা ভ্রমণ, ক্যাটরিনা সবসময় নিজের খাবার সঙ্গে নিয়ে যান। বাইরের কোনো খাবার সে ছুঁয়েও দেখন না। এটি তাঁকে স্বাস্থ্যকর অভ্যাস ধরে রাখতে সাহায্য করে।

তাঁর ডায়েটের আরেকটি দিক হলো, দিনে তিনি দুই বার ভারী খাবার খান। সকাল, আর সন্ধ্যায়। দুই বারই থাকে তাঁর নির্ধারিত পুষ্টিকর মিল। সেই সাথে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন তাঁকে প্রাণবন্তর করে রাখতে সাহায্য করে। তিনি তাড়াতাড়ি ঘুমাতে যান, আবার খুব ভোরে উঠেন। শ্বেতা শাহ আরও জানান, ক্যাটরিনার শরীরের গঠন ‘পিতা বডি’ ধরনের। তাই তাঁর খাদ্যতালিকায় এমন উপাদান থাকে, যা শরীরকে শীতল রাখে। কালো কিশমিশ তাঁর প্রিয় স্ন্যাকস। এটি হজমের জন্য অত্যন্ত কার্যকর।

একই সঙ্গে এই উপাদানগুলো তাঁর ত্বককেও ভালো রাখে। এছাড়াও ক্যাটরিনার ডায়েটে রয়েছে ফ্রেশ জুস। প্রতিদিন তিনি অ্যাশ গার্ড জুস পান করেন ক্যাট, যা শরীর ডিটক্সিফাই এবং হজমে সাহায্য করে। এছাড়া, তিনি পুদিনা, আমলা বা ধনেপাতার জুস নিয়মিত পান করেন। ফল এবং ভেষজ জুস তাঁর শরীরকে সতেজ রাখে, আর ত্বককে করে উজ্জ্বল।

আয়ুর্বেদের প্রতি ক্যাটরিনা কাইফের বেশ আস্থা রয়েছে। তাঁর শরীর ও ত্বকের যত্নে আয়ুর্বেদিক কিছু প্রক্রিয়া অনুসরণ করেন। যার মধ্যে একটি হলো তেল দিয়ে মুখ পরিষ্কার। যাকে বলা হয় অয়েল পুলিং। এটি মুখের ভেতর বিভিন্ন ধরনের টক্সিন এবং ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। এছাড়া, নাসারন্ধ্র পরিষ্কার (নাসাল ক্লিনিং) করার অভ্যাসও রাখেন, যা শ্বাসনালী পরিষ্কার রাখে। এই সব প্রাকৃতিক অভ্যাস ক্যাটরিনার শরীর ও ত্বকে ভালো রাখে।

এছাড়া, তার পুষ্টিকর ডায়েট এবং স্বাস্থ্যকর খাবার, প্রাকৃতিকভাবে উদ্দীপিত এবং সতেজ থাকতে সাহায্য করে। এই উপায়গুলো অনুসরণ করে আপনিও ক্যাটরিনার মতো হয়ে উঠতে পারেন উজ্জ্বল ও দীপ্তিময়।

তথ্যসূত্র: নিউজ১৮

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
‘দিল চাহতা হ্যায়’ সিনেমার একটি দৃশ্যের জন্য আমির খানকে সহ্য করতে হয়েছিল ১৭টি আসল থাপ্পড়! সিনেমাটির ২৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি এক আড্ডায় এই মজার ও চমকপ্রদ ঘটনা শেয়ার করেন...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ফেলে রেখে গেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর