স্কিনকেয়ার নিয়ে ম্যানস্প্লেইনিং: পুরুষদের ত্বকের যত্নে ৬ ভুল, যা আপনি করছেন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৭ পিএম

আমরা জানি আপনি আত্মবিশ্বাসের সাথে অফসাইড নিয়ম খুব ভালোই ব্যাখ্যা করতে পারেন। কিন্তু যখন স্কিনকেয়ারের কথা আসে, তখন সম্ভাবনা রয়েছে হিরো থেকে জিরো হয়ে যাওয়ার। পুরুষদের বেলায় এই বিষয়টি একেবারে নিশ্চিত করেই বলা যায়। চিন্তা করবেন না—আমরা আপনাকে স্কিনকেয়ারের ভুলগুলো থেকে দূরে রাখতে এসেছি।

স্কিনকেয়ারে যে ছয়টি ভুল পুরুষরা বেশি করে থাকেন। তা জেনে নিন। 

হাতের কাছে যা আছে, তা দিয়েই মুখ ধোয়া
সাবান। শাওয়ার জেল। থ্রি-ইন-ওয়ান বডি ওয়াশ, যা দিয়ে সবকিছু করা যায়। আপনার ত্বক তার চেয়েও ভালো কিছু পাওয়ার যোগ্য। এসব পণ্য ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক তেল চলে যায়, আর তাতে শুষ্ক হয়ে পড়ে ত্বক। ফলে বেড়ে যায় ব্রণ হওয়ার প্রবণতা। আপনার ত্বকের ধরনের জন্য উপযুক্ত ফেসিয়াল বা ক্লিনজার পাওয়া যায়। এগুলো ব্যবহার আপনার ত্বকের জন্যই ভালো।

ময়েশ্চারাইজার এড়িয়ে যাওয়া
আপনার ত্বক হয়তো ভালো মনে হচ্ছে, কিন্তু মুখ ধোয়ার পর সেই টানটান অনুভূতি? এটি ডিহাইড্রেশন। ময়েশ্চারাইজার শুধু শীতের জন্য নয়—এটি সারা বছর ধরে আপনার ত্বকের প্রাকৃতিক সুরক্ষা বজায় রাখতে সাহায্য করে। যদি তেলতেলে ত্বক দেখতে না চান, তবে লাইটওয়েট এবং নন-গ্রিসি ফর্মুলা বেছে নিতে পারেন।

বিচে গেলেই শুধু এসপিএফ
আপনি ঠান্ডাতে নিশ্চয় ব্লেজার, জ্যাকেট বা কোট ছাড়া বের হবেন না। তাহলে কেন আপনার ত্বককে সুরক্ষা ছাড়া ইউভি ক্ষতির সম্মুখীন হবেন? সানস্ক্রিন শুধুমাত্র গ্রীষ্মের ছুটির জন্য নয়। ইউভি রশ্মি প্রতিদিনই ত্বকের ক্ষতি করতে পারে। এসপিএফ ব্যবহার করলে আপনাকে সতেজ দেখাবে। আর ফুটে উঠবে আপনার তারুণ্য।

স্ক্রাব মানেই পরিষ্কার
স্ক্রাব করা মানে পরিষ্কার নয়। এটি ত্বকে জ্বালা বা প্রদাহ সৃষ্টি করতে পারে। বেশি এক্সফোলিয়েটিং বা দানাদার স্ক্রাব ব্যবহার আপনার ত্বকের ক্ষতি করতে পারে। এতে ত্বকে লালভাব দেখা দিতে পারে। তাই স্ক্রাবারের পরিবর্তে, গ্লাইকোলিক অ্যাসিডের মতো কেমিক্যাল এক্সফোলিয়েন্ট ব্যবহার করতে পারেন। এটি ত্বকের ক্ষতি ছাড়াই কাজ করে।

ত্বকচর্চা থেকে দূরে ঘাড় ও হাত
আপনার মুখ ক্লিন দেখালেও, ঘাড় এবং হাত সবসময় আপনার স্কিনকেয়ার থেকে দূরে থাকে। শরীরের এই অংশগুলো সবসময় উন্মুক্ত থাকে, সূর্যের ক্ষতিকর প্রভাব এর উপরই বেশি পড়ে। মুখের পাশাপাশি এই অংশগুলোরও যত্ন নিন। 

কারণ ছাড়াই সঙ্গীর পণ্য ব্যবহার
অনেক পুরুষই মাঝে মাঝে ফেসওয়াশের জন্য সঙ্গীর পণ্য ব্যবহার করেন। কিন্তু এসব পণ্য সম্পর্কে যদি ধারণা না থাকে, তবে বিপদে পড়ে যেতে পারেন আপনি। কারণ তাঁর সম্পূর্ণ স্কিনকেয়ার রুটিন আপনি জানেন না। সে ফেসওয়াশের আগে বা পরে কী কী ব্যবহার করে, সে সম্পর্কে আপনার কোনো ধারণাও নেই। তাই আগে পুরো রূপরুটিনের ধারণা নিন, তারপর পণ্য ব্যবহার করুন।

তথ্যসূত্র: টাইমস নাউ নিউজ

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর