আমাদের মতোই রূপচর্চা করতেন প্রিন্সেস ডায়ানা

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩০ পিএম

প্রিন্সেস ডায়ানা বিশ্বব্যাপী আইকন ছিলেন। তবে ত্বকের যত্নে, তিনি ছিলেন আমাদের মতোই। লালচে ভাব দূর করা, প্রশান্তিদায়ক সমাধান খোঁজা এবং নিজের জন্য কার্যকর একটি রুটিন অনুসরণ করার মতো কাজগুলো করতেন। সত্যি বলতে, তিনি রূপচর্চার ব্যাপারে একেবারেই সাদামাটা ছিলেন।

আপনি কি জানেন যে প্রিন্সেস ডায়ানার রোসেসিয়া ছিল? রোসেসিয়া হলো একটি দীর্ঘমেয়াদী ত্বকের সমস্যা, যা মুখের ত্বকে লালচে ভাব, ছোট ছোট ফুসকুড়ি ও রক্তনালীর প্রসারণের মাধ্যমে প্রকাশ পায়। এটি সাধারণত গাল, নাক, কপাল এবং চিবুকের অংশে দেখা যায়।

হ্যাঁ, এমনকি ‘পিপলস প্রিন্সেস’ও সংবেদনশীল ত্বকের পরিচিত সমস্যার মুখোমুখি হয়েছিলেন! এটি ভাবতে একটু আশ্বস্ত লাগে যে টিয়ারা এবং ডিজাইনার গাউনের পিছনে, তাকেও আমাদের মতো কিছু সৌন্দর্য সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছিল। কিন্তু তিনি ছিলেন রাজপরিবারের সদস্য। তাই তিনি হালকা, প্রাকৃতিক উপায়ে তার ত্বককে ঠিক রাখতেন।

তাঁর সমাধানগুলোর মধ্যে একটি ছিল রোজ অয়েল এবং অ্যাভোকাডো মাস্ক
রোজ অয়েল— অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ—ত্বকের লালচে ভাব কমাতে সাহায্য করে এবং ত্বকের প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। অ্যাভোকাডোতে রয়েছে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন, যা শুষ্ক ও সংবেদনশীল ত্বককে পুষ্টি ও আর্দ্রতা প্রদান করে। এছাড়াও শুষ্কতা ও সংবেদনশীলতার থেকে আরাম দেয়। এই দুটি উপাদানের সংমিশ্রণ এক অনন্য সৌন্দর্য চর্চা যা একেবারেই রাজকীয়!

কম থাকলেই ভালো
ডায়ানার ত্বকের যত্নের রুটিন ছিল বেশ সরল: ক্লেনজ, টোন ও ময়েশ্চারাইজ। এটি আমাদের মনে করিয়ে দেয় যে, ত্বকের জন্য অতিরিক্ত কিছু না করাই কখনও কখনও সবচেয়ে ভালো। বিশেষত সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে, যেখানে অনেক বেশি সক্রিয় উপাদান ব্যবহার করলে সমস্যা আরও বেড়ে যেতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—সরলতা বজায় রাখা। আপনি যদি রোসেসিয়া বা সংবেদনশীল ত্বকের সমস্যায় ভুগে থাকেন। তবে কম উপাদানযুক্ত, সুগন্ধিবিহীন, প্রশান্তিদায়ক প্রোডাক্ট ব্যবহার করা উত্তম। এক্ষেত্রে প্রকৃতিই সবচেয়ে ভালো সমাধান দেয়। তাই রোজ অয়েল ও অ্যাভোকাডোর মতো প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করা নিছক ফ্যাশন নয়, বরং কার্যকরও।

সানস্ক্রিন, কাজল ও অন্যান্য সৌন্দর্য চর্চা
যদি আপনি ডায়ানার সৌন্দর্য রুটিন অনুসরণ করতে চান। তবে তাঁর কিছু পছন্দের কৌশল নিজের রুটিনে যোগ করতে পারেন। ময়েশ্চারাইজারের সঙ্গে এক-দুই ফোঁটা রোজ অয়েল মিশিয়ে ব্যবহার করলে, লালচে ভাব নিয়ন্ত্রণে থাকবে। আর সপ্তাহে একবার অ্যাভোকাডো মাস্ক লাগালে ত্বক নরম ও আর্দ্র থাকবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত ত্বকের যত্ন নেওয়া। যেখানে সানস্ক্রিন, গাঢ় কাজল (কোহল) এবং সামান্য মাস্কারা আপনার সৌন্দর্য রুটিনকে আরও পরিপূর্ণ করবে।

স্কিনকেয়ার মানেই সেলফ কেয়ার
ত্বকের যত্ন শুধুই সৌন্দর্যের জন্য নয়—এটি আত্ম-যত্নেরও একটি অংশ। তাই প্রিন্সেস ডায়ানার মতো নিজেকে একটু সময় দিন, ফেস মাস্ক লাগান, আর ত্বকের যত্ন করুন।

দুর্গা পূজা উপলক্ষে বর্ণিল পোশাকের নতুন কালেকশন নিয়ে এসেছে ফ্যাশন ব্র্যান্ড ‘দেশীয়’। তাদের অনলাইন ফেসবুক পেজ ও শোরুমে মিলবে পূজার নতুন পোশাক। উৎসবের আমেজে ক্রেতাদের জন্য প্রতিষ্ঠানটি এনেছে বিভিন্ন...
তাইওয়ানভিত্তিক বেভারেজ ব্র্যান্ড কই তে বাংলাদেশ হালাল সনদ অর্জন করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পণ্যের মান, স্বচ্ছতা ও গ্রাহক আস্থাকে আরও শক্তিশালী করতে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশে...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসা থেকে এক পাকিস্তানি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার। আগামী রোববার আবার অফিস খুলবে।
আগামী বুধবারের ওই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুধু জিতলেই চলবে না, ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে মেলাতে হবে বেশ কিছু সমীকরণ।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য ইসিতে আটকে আছে প্রায় দেড় লাখ আবেদন। বছরের পর বছর ঘুরেও সুরাহা পাচ্ছেন না ভুক্তভোগীরা। নির্বাচন কমিশন (ইসি) বলছে, আটকে থাকা আবেদনগুলোর অধিকাংশের নেই পর্যাপ্ত নথি।
লোডিং...

এলাকার খবর