নতুনদের জন্য রইল কোরিয়ান লুকের সহজ সমাধান

সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের প্রভাবে কোরিয়ান মেকআপ এখন বেশ জনপ্রিয়। যার অন্যতম কারণ এই মেকআপ ত্বককে রাখে অনেক বেশি প্রাকৃতিক দেখায়। এটি ত্বককে দেখায় সতেজ ও তরতাজা। কীভাবে আপনি এই লুক পাবেন, রইল সহজ উপায়।

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ০৪:০০ পিএম

কোরিয়ান মেকআপ এখন বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়। প্রাকৃতিক সৌন্দর্য এবং উজ্জ্বল ত্বকের সাথে কোমল এবং তারুণ্যময় লুক তৈরিতে ভূমিকা রাখে। বড় বিষয় হলো, কম মেকআপেও আপনাকে করে তোলে উজ্জ্বল ও সুন্দর। কে-বিউটি আসলে অনেকটা ‘নো-মেকআপ মেকআপ’ লুকের মতো। তাই আপনি যদি কোরিয়ান মেকআপে নতুন হন, তাহলে এটি আপনাকে বেসিক ধারণা দিতে সাহায্য করবে। কীভাবে পারফেক্ট কে-বিউটি লুক পাবেন তা জেনে নিন।

স্কিনকেয়ার
কোরিয়ান মেকআপ সবসময় ভালো স্কিনকেয়ারের মাধ্যমে শুরু হয়। কোমল ত্বক মেকআপকে আরো সুন্দর দেখায়। তাই কোরিয়ান স্কিনকেয়ার রুটিন অনুসরণ করতে চাইলে আপনাকে ক্লিনজিং, টোনিং এবং ময়েশ্চারাইজিংয়ে খেয়াল রাখতে হবে।  মেকআপের আগে এগুলো অবশ্যই করতে হবে। হাইড্রেটেড ত্বক মেকআপকে ন্যাচারাল এবং ঠিক রাখতে সাহায্য করে।

ডিউই এবং ন্যাচারাল ত্বক
পশ্চিমা মেকআপের তুলনায়, এটি আপনার ত্বককে অনেক বেশি সতেজ রাখে। এটি পেতে, আপনি ভারী ফাউন্ডেশনের পরিবর্তে লাইটওয়েট বিবি ক্রিম বা কুশন ফাউন্ডেশন ব্যবহার করতে পারেন। এটি ত্বককে প্রাকৃতিক এবং উজ্জ্বল রাখবে। আর কনসিলার ব্যবহার করতে পারেন কেবল ডার্ক স্পট বা ব্রণের জন্য। আর তেলতেলে জায়গায় হালকা পাউডার ব্যবহার করুন। কিন্তু খুব বেশি নয়, খেয়াল রাখবেন লুক যেন ঠিকঠাক থাকে।

ব্যবহার করুন সাধারণ আইব্রো
কোরিয়ান আইব্রো স্টাইল পশ্চিমী স্টাইলের থেকে আলাদা। আরকড আইব্রোর পরিবর্তে, কোরিয়ানরা প্রাকৃতিক আইব্রো রাখতে পারেন। আপনি লাইট ব্রাউন বা গ্রে আইব্রো পেনসিল ব্যবহার করুন। ফাঁকা জায়গাগুলো হালকা করে পূর্ণ করুন। আপনার আইব্রোর ন্যাচারাল শেপ অনুসরণ করুন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আইব্রো খুব গাঢ় বা খুব মোটা করবেন না।

প্রাকৃতিক আই মেকআপ রাখুন
কোরিয়ান আই মেকআপ খুবই সাদামাটা কিন্তু সুন্দর। এটি করতে, আপনি সফট ব্রাউন, পীচ, বা পিংকের মতো নিউট্রাল আইশ্যাডো ব্যবহার করতে পারেন। চোখের পাতায় হালকা শিমার লাগান, যাতে তাজা দেখায়। ঘন আইলাইনারের পরিবর্তে, চোখের পাপড়ির কাছাকাছি একে হালকা লাইন করুন। পাপড়ি কার্ল করুন। আর মস্কারা ব্যবহার করুন ভারী ফলস পাপড়ির পরিবর্তে।

আই শ্যাডে দিন
কোরিয়াতে, চোখের নিচে ছোট এবং ন্যাচারাল আই ব্যাগকে এগিও-সাল বলা হয়। এতে চোখ আরও উজ্জ্বল দেখায়। এই লুক পেতে, চোখের নিচে হালকা আইশ্যাডো বা হাইলাইটার ব্যবহার করুন। এরপর তার নিচে হালকা ব্রাউন শ্যাডো দিয়ে একটি সফট শ্যাডো ইফেক্ট তৈরি করুন।

প্রাকৃতিক গ্লো দেবে ব্লাশ
কোরিয়ানরা শক্তিশালী কন্টুরিংয়ের পরিবর্তে প্রাকৃতিক পিঙ্ক বা পীচ ব্লাশ পছন্দ করে। এটি আপনার গালের ফোলা অংশে হালকা করে লাগান। দেখবেন আপনার তারুণ্যময় লুক ফুটে উঠবে।

গ্রেডিয়েন্ট লিপস
জনপ্রিয় আর একটি কোরিয়ান মেকআপ ট্রেন্ড হলো, গ্রেডিয়েন্ট লিপস। যা আপনাকে কোমল ও কিউট লুক দেবে। এটি পেতে, আপনার ঠোঁটে কনসিলার বা ফাউন্ডেশন ব্যবহার করুন। এরপর লিপ টিন্ট ব্যবহার করে ঠোঁটের মাঝখানে লাগান। তারপর আঙুল দিয়ে ব্লেন্ড করুন। শেষে লিপ গ্লস ব্যবহার করুন। দেখবেন জুসি ইফেক্ট দেবে।

কোরিয়ান মেকআপ আপনার ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তোলে। এটি নতুনদের জন্যও সহজ। সঠিক পণ্য এবং কৌশল ব্যবহার করলে দ্রুত কোরিয়ান বিউটি লুক পেতে পারেন।

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
আকর্ষণীয় ছাড়ে পণ্য কেনাকাটার সুযোগ নিয়ে রাজধানীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। আয়োজকদের দাবি, এটি হবে দক্ষিণ এশিয়ার অন্যতম বড় ডিসকাউন্টভিত্তিক বাণিজ্য আয়োজন। তিন...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর